বৃহস্পতিবার বছরের শেষ সূর্যগ্রহন দেখার জন্য সবার নজর ছিল আকাশের দিকে। সকলের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিয়ে সূর্য গ্রহন দেখার জন্য প্রতীক্ষারত ছিলেন। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশে সূর্য গ্রহণের দেখা মিলল না তার। সূর্য গ্রহণের লাইভ স্ট্রিমিং দেখেছেন তিনি এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে অনেক কিছু জেনেছেন। সেই অভিজ্ঞতার কথা তিনি টুইটারে একাধিক ছবি পোস্টর মাধ্যমে জানিয়েছেন।
জার্মান ব্র্যান্ডের চশমা পড়ে সম্প্রতি মোদির একটি ছবি দেখে কয়েকজন নানা রকম ভাবে খোঁচা দিয়েছেন তাকে। এরমধ্যে রয়েছে কৌতুক অভিনেতা অতুল খাত্রি। তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন চশমাটি তিনি ফ্রিতে পেয়েছেন না নিজে কিনেছেন। সিপিএম নেতা মহম্মদ সেলিম বিদ্রুপে সুরে বলেছেন বেকারত্ব মূল্যবৃদ্ধি, জিডিপি হ্রাস এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় না। সমস্যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতেই তিনি জার্মান ব্যান্ডের দুলাখের চশমা পড়েছেন। কিন্তু তাকেও পাল্টা উত্তর দিয়েছে মোদী ভক্তরা।
আরও পড়ুন : ‘আগুন নিয়ে খেলবেন না’, বিজেপিকে সতর্কবার্তা মমতার
তারা প্রাক্তন এই সাংসদককে দুমুখো বলায় মহম্মদ সেলিম দুমুখো শব্দবন্ধটি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রয়োগ করতে বলেন। কারণ মোদি নিজেকে ঝোলাহাটে ফকির বলেন অথচ তার চশমার দাম দু’লাখ টাকা।তাই তিনি প্রধানমন্ত্রীকে দুমুখো বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…