ভারতঃ সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। তার মধ্যে মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও অবস্থা অত্যন্ত খারাপ। ইতিমধ্যে প্রশাসন আগামী সাতদিন ছত্তিশগঢ়ের রায়পুরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
এমনকি পরিস্থিতি সামাল দিতে আরও একবার সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ১১৩৩ জন। প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরো এক দফায় আলোচনা সেরে ব্যবস্থা নিতে চান বলে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ২৩ তারিখ হতে পারে এই মিটিং। সারা দেশে এখন মোট ৫৪ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। বার বার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও মেলেনি কোন সুরাহা। আগস্ট মাসেও তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, বিহার, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আরো একবার মিটিং করতে চান নরেন্দ্র মোদি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…