রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে চলেছে। তবে মোদী সরকার এবার সাধারণ মানুষদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে।
ভারত সরকার ঘোষণা করেছে যে, আগামী ৯ মাস ধরে উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। এর মানে হল, সুবিধাভোগীরা সিলিন্ডার রিফিল করার সময় দাম ৩০০ টাকা কম দামে পাবেন। সেক্ষেত্রে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হবে মাত্র ৫০৩ টাকা। সরকার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০০ টাকা জমা করবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আগে থেকেই যারা এলপিজি সংযোগ পেয়েছেন তারা এই ভর্তুকি পাবেন। ভর্তুকি ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।
ভারতের যেকোনো নাগরিক এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট আয়ের মানদণ্ড পূরণ করতে হবে। আবেদনকারীদের গ্রামীণ এলাকায় ১০ হাজার টাকা এবং শহুরে এলাকায় ১৫ হাজার টাকার বেশি বার্ষিক আয় থাকতে পারবে না। আগ্রহীরা তাদের নিকটতম এলপিজি গ্যাস বিতরণকারীর কাছে আবেদন করতে পারেন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ ইত্যাদি লাগবে। আপনাদের জানিয়ে রাখি, ২০১৬ সালে শুরু হওয়া এই স্কিমটি ইতিমধ্যেই ১০.২৭ কোটিরও বেশি মানুষকে সুবিধা প্রদান করেছে। এটি ভারতের প্রায় ৬০% এলপিজি চাহিদা পূরণ করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…