ভারতে করোনা ভাইরাসের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শুক্রবার এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০-র কাছাকাছি। বিশ্বের সব মহাদেশকেই এই ভাইরাস গ্রাস করেছে। এখনো পর্যন্ত আন্টার্টিকা মহাদেশে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ ও মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী টুইট করে সমস্ত দেশবাসীকে গুজব ছড়াতে বারণ করেছিলেন এবং তার সাথে এর মোকাবিলার জন্য বেশ কিছু দাওয়াই দিয়েছিলেন। এবার এই ভাইরাসের মোকাবিলার জন্য SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে আবেদন জানালেন।
আরও পড়ুন : গোটা বিশ্বকে গ্রাস করছে করোনা, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০
তিনি টুইটে লেখেন,” আমি SAARC-এর গোষ্ঠিযুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি জানাচ্ছি যাতে সবাই মিলে এই ভাইরাসের মোকাবিলা করা যায়। আমাদের দেশের নাগরিকদের সুস্থ রাখার জন্য আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সবাই মিলে একসাথে বিশ্বের কাছে একটা উদাহরণ তৈরী করতে পারি এবং আমাদের পৃথিবীকে সুস্থ রাখতে পারি। “
এছাড়া তিনি আরো বলেছেন যে বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সেখানে নাগরিকদের সুস্বাস্থ্য বজায় রাখা প্রয়োজন। তার এই টুইটের আহবানকে স্বাগত জানিয়ে টুইট করেছেন নেপাল, ভূটান ও শ্রীলংকার রাষ্ট্রপ্রধানরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…