নিউজ

দীপাবলিতে কৃষকদের জন্য বড় উপহার, ১৫ তম কিস্তির টাকা এইদিন আসছে, ঘোষণা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

সারা দেশে কৃষকদের কল্যাণে এবং তাদের স্বনির্ভর করার জন্য, মোদি সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনা চালাচ্ছে। এতে প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তাদের বিভিন্ন কিস্তির আকারে দেওয়া হয়। এখনও পর্যন্ত ১৪টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। তাই এখন ১৫ তম কিস্তির অপেক্ষায় কৃষকরা। সরকার এখন স্পষ্টভাবে PM কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কিস্তি পাওয়ার তারিখ বলে দিয়েছে, যা শুনে ব্যাপক খুশি দেশের কৃষকরা।

এই শীতের মরশুমে ১৫ তম কিস্তি পেতে চলেছেন কৃষকরা। এই টাকা পেলে অনেক কৃষক তাদের ফসলে সার ও বীজ সরবরাহ করতে পারবেন। সরকার অনলাইনে আপনার অ্যাকাউন্টে পরবর্তী অর্থাৎ ১৫ তম কিস্তির জন্য অর্থও ছাড়বে, যা বিপুল সংখ্যক কৃষককে উপকৃত করবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর নিজেই X-এ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। জানা গিয়েছে, আগামী ১৫ ই নভেম্বর কিষান সন্মান নিধির ১৫ তম কিস্তি দিচ্ছে সরকার। এতে কৃষকরা ২০০০ টাকা করে পাবেন এবং এতে উপকৃত হবেন প্রায় ৮ কোটি কৃষক। কি করে স্ট্যাটাস চেক করবেন আপনার কিষান সন্মান নিধির ১৫ তম কিস্তির। আপনার জন্য রইলো স্টেপ বাই স্টেপ গাইড।

১) প্রথমে আপনাকে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ ক্লিক করতে হবে

২) এরপরে আপনাকে হোমপেজে ফার্মার কর্নার ক্লিক করতে হবে

৩) এই ধাপের পর সুবিধাভোগী স্ট্যাটাসে ক্লিক বা ট্যাপ করুন

৪) এরপরে আপনি ড্রপ-ডাউন মেনু থেকে রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করুন

৫) এর পরে আপনি স্ট্যাটাস জানতে Get Report এ ক্লিক করুন

৬) তাহলে আপনি আপনার কিস্তির পরিমাণ ও স্ট্যাটাস জানতে পারবেন

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026