নিউজ

কোটি কোটি PNB গ্রাহকদের বড় ধাক্কা, ১২ ডিসেম্বর থেকে হবে এই পরিবর্তন, টাকা লেনদেন করতে পারবেন না

আজকালকার দিনে প্রায় প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখেন। এরমধ্যে যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য এল বড় আপডেট। ব্যাঙ্ক সরাসরি জানিয়ে দিয়েছে যে আগামী ১২ ডিসেম্বরের পর পিএনবি একটি বড় পরিবর্তন করতে চলেছে যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক ওই দিনের পর থেকে আর্থিক লেনদেনসহ অনেক ব্যাঙ্কিং কাজকর্ম আর করতে পারবেন না। আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে এক্ষুনি এই বিষয় নিয়ে সাবধান হতে হবে। নয়তো আপনি সমস্যায় পড়তে পারেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি টুইট করেছে যে সমস্ত গ্রাহকদের তাদের কেওয়াইসি আপডেট করা উচিত। আপনি যদি এখনও আপনার KYC আপডেট না করে থাকেন, তাহলে ১২ ডিসেম্বর থেকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নির্দেশ জারি করে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। তাই ব্যাঙ্ক বলেছে যে ১২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টের KYC আপডেট করা বাধ্যতামূলক। এইজন্য ব্যাঙ্কের তরফে বার্তাও পাঠানো হচ্ছে।

আপনি ব্যাঙ্কের শাখায় গিয়ে KYC আপডেট করার প্রক্রিয়া করতে পারেন। KYC আপডেট করতে, আপনাকে ই-শংসাপত্র, প্যান, আধার নম্বর এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে। সেইসাথে ব্যাঙ্ক সাবধান করে দিয়েছে যে কেওয়াইসি আপডেট করতে গিয়ে গ্রাহকরা যাতে না কোনো জালিয়াতির ফাঁদে পড়েন। ব্যাংক স্পষ্ট জানিয়েছে, কেওয়াইসি আপডেট করার জন্য কোনো ব্যাংক গ্রাহকদের ফোন করে তাদের ব্যক্তিগত তথ্য জানতে চায় না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026