নিউজ

PNB ATM: নিয়মটা শুনেছেন তো? এটিএমে যাওয়ার আগে এবার থেকে দশ বার ভেবে নিন

মে মাসের শুরুতেই বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে ভারতে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি থেকে শুরু করে একাধিক বদল চলে এসেছে বেশ কিছু সেক্টরে। এর সাথে সাথেই বদল এসেছে ব্যাংকিং সেক্টরে। এবার থেকে পিএনবি এটিএম থেকে টাকা লেনদেনের জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি বড় আপডেট চলে এসেছে। যদি আপনার কাছে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক একাউন্টে টাকা না থাকলে আপনি যদি এটিএম মারফত লেনদেনের চেষ্টা করেন এবং ব্যর্থ হন তাহলে প্রতি লেনদেনের জন্য দশ টাকা করে চার্জ করা হবে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আলাদাভাবে gst দিতে হবে গ্রাহকদের। এর ফলে গ্রাহকদের কিন্তু এই বিষয়ে ভালোভাবে সতর্ক থাকা প্রয়োজন। এই কারণে আপনাকে এখন এটিএমে যাওয়ার আগে দশবার ভেবে নিতে হবে কিন্তু।

ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রত্যেক গ্রাহকদের আলাদাভাবে মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ব্যাংকের ওয়েবসাইটে এই বিষয়টি সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পিএনবি গ্রাহকদের এখন এটিএম সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026