ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PNB ব্যাঙ্কের নিয়ম বদল, এখন ATM থেকে টাকা তোলার উপর GST চার্জ করা হবে

আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কোন অ্যাকাউন্ট থাকে তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। জানা যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের উপরে অতিরিক্ত জিএসটি চার্জ করতে চলেছে। নতুন নির্দেশিকা জারি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের ব্যাংকিং পরিষেবার ফি পরিবর্তন করার বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। পিএনবি জানিয়েছে, এবার থেকে নগদ তোলার সময় যদি আপনার লেনদেন অসফল হয় তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে। যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তাহলে ১০ টাকা এবং তার সাথে জিএসটি শুল্ক আপনাকে দিতে হবে। যদি আপনার ব্যাংক একাউন্টে টাকা না থাকে এবং আপনি তবুও ট্রানজাকশন করেন, তাহলে আপনার একাউন্ট থেকে টাকা কাটা যাবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়েছে, এই ধরনের অসফল এটিএম লেনদেনের জন্য এবার থেকে অতিরিক্ত টাকা কাটতে শুরু করবে এই ব্যাংক। অসফল লেনদেনের ক্ষেত্রে আপনাকে সাত দিনের মধ্যে ব্যাংকের একাউন্টে টাকা জমা করতে হবে। তবে যদি ৩০ দিনের মধ্যে এই কাজটা না করা হয় তাহলে প্রতিদিন ১০০ টাকা করে জরিমানা আপনাকে দিতে হবে।

গ্রাহক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টোল ফ্রি নম্বরে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টা পরিষ্কার করে নিতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ এবং ডেবিট ও প্রিপেইড কার্ড চার্জ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে রয়েছে। একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে ব্যাংক, POS এবং ডেবিট কার্ডের উপরে চার্জ ধার্য করতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026