ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PNB-এর বড়ো উপহার, দীপাবলিতে মানুষকে বিশাল রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত

ভারতের একটি সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবারে ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। নতুন জারি করা একটি রেট চার্ট অনুযায়ী এবারে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। ব্যাংকের তরফ থেকে এই তথ্য দেওয়া হয়েছে, ১ নভেম্বর ২০২৩ থেকে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নিয়ম সম্পর্কে বিস্তারিত।

সাত দিন থেকে দশ বছরের স্থায়ী আমানতে সাধারণ মানুষকে ৩.০৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অন্যদিকে ৪৪৪ দিনের ফিক্স ডিপজিটে ব্যাংক সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দেবে বলে জানা গিয়েছে। ১৮০ দিন থেকে ২৭০ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৬ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। এর আগে সুদের হার ছিল ৫.৫০ শতাংশ। ২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে নতুন করে সুদের হার ৫.৮ শতাংশের পরিবর্তে ৬.২৫ শতাংশ করা হয়েছে।

আমরা যদি বয়স্কদের কথা বলি তাহলে ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যায়। বয়স্ক ব্যক্তিদের ৪৪৪ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাংক। ৬০ বছর থেকে ৮০ বছর কম বয়সী লোকেরা এই সুদ পাচ্ছেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি ৮০ বছরের বেশি বয়সী মানুষদের জন্য সুদের হার আরো বেশি। সুপার সিনিয়র সিটিজেনদের সাত দিন থেকে দশ বছরের মেয়াদে ৪.৩০ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। ৪৪৪ দিনের এফডিতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সুদ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026