নিউজ

PNB গ্রাহকরা নতুন বছরে হবেন ব্যাপক লাভবান, ব্যাঙ্কের এই পরিবর্তনে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে নতুন বছরের শুরুটা আপনার বেশ ভালই হয়েছে। ১ লা জানুয়ারি থেকে গ্রাহকদের জন্য বড় ধরনের পরিবর্তন এনেছে ব্যাংকটি। PNB-তে ফিক্সড ডিপোজিট রাখলে গ্রাহকরা উচ্চ সুদের সাথে অন্যান্য অনেক সুবিধা পাবেন। নতুন বছরের শুরুতে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত সুবিধার কথা উল্লেখ করেছে পিএনবি কর্তৃপক্ষ।

ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক FD-এর সুদের হার বাড়িয়েছে। এখন থেকে গ্রাহকরা FD-তে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদের সুবিধা পাবেন। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে সুদের হারও বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট। আপনার স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনের FD তে ৩.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। একই সময়ে, ৪৬ দিন থেকে ১৭৯ দিনের FD তে ৪.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

তার পাশাপাশি ১ বছর থেকে ৬৬৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪৫ বেসিস পয়েন্ট বেড়েছে ও ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। ৬৬৬ দিনের FD-এ ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ৬৬৭ দিন থেকে ২ বছরের FD-এ ৬.৭৫ শতাংশ সুদ, ২ বছরের বেশি এবং ৩ বছর পর্যন্ত FD-এ ৬.৭৫ শতাংশ সুদ, ৩ বছর থেকে ১০ বছরের FD-এ ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে। আপনার যদি ১০ লাখ টাকার কম সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি বার্ষিক ২.৭০ শতাংশ সুদের সুবিধা পাবেন। অন্যদিকে, যদি আপনার ব্যালেন্সের পরিমাণ ১০ লাখ টাকার বেশি এবং ১০০ কোটি টাকার কম হয়, তাহলে আপনি ২.৭৫ শতাংশ হারে সুদের সুবিধা পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026