নিউজ

বড় ধাক্কা PNB গ্রাহকদের জন্য! আগামীকাল থেকে শুরু হবে এই নিয়ম, গ্রাহকদের বাড়বে খরচ

বেশ কিছুদিন আগে রেপো রেট বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তাই মার্চ মাসের শুরু থেকে এমসিএলআর বৃদ্ধি করতে চলেছে বেশ কিছু ব্যাঙ্ক। সেই তালিকার মধ্যেই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আপনি যদি একজন পিএনবির গ্রাহক হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এমসিএলআর পরিবর্তন হলে, ব্যাঙ্কের সুদের হার পরিবর্তন হয়ে যায় যার ফলে আপনার মাসিক ইএমআই এর ওপর প্রভাব পড়ে। বিষয়টি বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

পিএনবি নতুন মাসের শুরুতেই বড় ধাক্কা দিল তাদের গ্রাহকদের। PNB তার গ্রাহকদের জন্য ঋণের হারের প্রান্তিক খরচ বা MCLR পরিবর্তন করেছে। এটি ১০​ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, PNB-এর নতুন MCLR রেটগুলি ১ মার্চ, ২০২৩ থেকে প্রযোজ্য হবে। MCLR বৃদ্ধি সরাসরি আপনার ঋণ গ্রহণ প্রভাবিত করবে। আসলে এর প্রভাবে গ্রাহকদের ইএমআই বাড়বে। এই পরিবর্তন নতুন এবং পুরানো উভয় গ্রাহকদের জন্যই প্রযোজ্য।

PNB-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক রাতারাতি MCLR ৭.৯০% থেকে বাড়িয়ে ৮.০০% করে দিয়েছে। এক মাসের ঋণের জন্য MCLR ৮.১০%, ৩ মাসের জন্য ৮.২০% এবং ৬ মাসের MCLR-এর জন্য ৮.৪০% নির্ধারণ করা হয়েছে। ব্যাঙ্ক এক বছরের ঋণের উপর MCLR ৮.৫০% এবং তিন বছরের জন্য ৮.৮০% MCLR নির্ধারণ করেছে। এই রেট বৃদ্ধি সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই PNB এর অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026