পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে নতুন বছরের শুরুটা আপনার বেশ ভালই হবে। আসলে কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে এই সুদের হার প্রযোজ্য হবে। এই প্রসঙ্গে পিএনবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার ২০ ফেব্রুয়ারি থেকে এই নয়া সুদের হার কার্যকরী করা হবে।
আপনাদের জানিয়ে রাখি পাঁচ বেসিস পয়েন্ট থেকে ৩০ বেসিস পয়েন্টের মধ্যে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তাদের পক্ষে জানানো হয়েছে যে ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৮ শতাংশ করা হবে। এছাড়া এক বছর থেকে ৬৬৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট থাকলে সুদের হার বাড়ানো হবে ৫ বেসিস পয়েন্ট। এতে এফডিতে ৩.৫-৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।
অন্যদিকে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে সাত দিনের মেয়াদ থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪-৭.৭৫ শতাংশ হারে সুদ-প্রদান করা হবে। এছাড়া প্রতি প্রবীন নাগরিকদের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স আশি বছরের ঊর্ধ্বে তাদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…