PNB Bank: কৃষকদের জন্য ৫০,০০০ টাকা লোন দিচ্ছে PNB, এইভাবে আবেদন করুন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবার তাদের জন্য রয়েছে সুখবর। ব্যাংক কর্তৃপক্ষের নতুন একটি সিদ্ধান্ত অবশ্যই আপনার মুখে হাসি ফোটাতে পারে। যদি আপনার পিএনবিতে ব্যাংক একাউন্ট থাকে এবং আপনি একজন কৃষক হন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন ৫০ হাজার টাকা। এই টাকা আপনি কৃষিকাজ ছাড়াও আপনার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যবহার করতে পারবেন। কোন স্কিমের অধীনে এই টাকা পাওয়া যাচ্ছে বা কি করে এই টাকার জন্য আবেদন করতে হবে, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি সম্প্রতি কৃষক গ্রাহকদের তাৎক্ষণিক ঋণ প্রকল্পের সুবিধা প্রদান করছে এই প্রকল্পের অধীনে, ব্যাঙ্ক কৃষকদের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। এর জন্য আপনাকে কোনো ধরনের গ্যারান্টি দিতে হবে না। এর জন্য আপনাকে ব্যাংকে সামান্য কিছু নথি জমা দিতে হবে। সম্প্রতি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে এই বিষয়ে জানিয়েছে পিএনবি কর্তৃপক্ষ।

ব্যাঙ্ক বলেছে যে এই সুবিধার জন্য, কৃষকদের কমপক্ষে ২ বছরের ব্যাঙ্ক রেকর্ড থাকতে হবে। এছাড়াও, কৃষক বা কৃষক গোষ্ঠীর কাছে ইতিমধ্যেই একটি কিষাণ ক্রেডিট কার্ড থাকা প্রয়োজন। যাদের KYC আছে শুধুমাত্র তারাই এর সুবিধা পাবেন। ব্যাঙ্কের ঋণ সুবিধা সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি অফিসিয়াল লিঙ্কে যেতে পারেনbit.ly/3oazLfmআপনি ক্লিক করতে পারেন। এই ঋণ নিতে কৃষকদের কিছু বন্ধক রাখতে হবে না বা কোনো সার্ভিস চার্জও দিতে হবে না। ঋণ শোধ করার জন্য ৫ বছর সময় পাওয়া যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026