নিউজ

হাতে আর ১০ দিন, ছুটতে হবে ব্যাংকে, বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য সতর্কতা জারি করেছে। ব্যাঙ্ক তার গ্রাহকদের জানিয়েছে যে অ্যাকাউন্ট ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে, এটা করা আবশ্যক। যদি অ্যাকাউন্টটি ই-কেওয়াইসি দিয়ে আপডেট না করা হয় তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক গ্রাহকদের তাদের ঠিকানায় নোটিশ পাঠাতে শুরু করেছে। পাশাপাশি নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানোও শুরু করেছে ব্যাংকটি। সংবাদ মাধ্যমেও গ্রাহকদের এই তথ্য দেওয়া শুরু করেছে ব্যাংকটি।

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কের সমস্ত গ্রাহককে সময়ে সময়ে তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে হয়। এই পরিস্থিতিতে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে। আপনি কোনও শাখায় গিয়ে বা পিএনবি ওয়ান অ্যাপ, আইবিএস বা নিবন্ধিত ইমেলের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারেন। যদি এই কাজটি না করেন তবে আপনার পিএনবি অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

উল্লেখ্য, ব্যাঙ্ক তার গ্রাহকদের ঘরে বসেই কেওয়াইসি চেক করার অনুমতি দেয়। এজন্য প্রথমে নেট ব্যাংকিং খুলে ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করতে হবে। এরপর পার্সোনাল সেটিংসে গিয়ে কেওয়াইসি স্ট্যাটাস দেখে নিন। যদি কেওয়াইসি প্রক্রিয়া করা থাকে তবে এটি সম্পূর্ণ দেখাবে। যদি ই-কেওয়াইসি সম্পন্ন না হয় তবে আপনি পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে সহজেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এর জন্য আপনাকে আপনার বর্তমান ঠিকানার প্রমাণ পত্র, বার্ষিক আয় এবং আধার ভিত্তিক প্রমাণীকরণ সম্পূর্ণ করতে হবে। এর পরে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনলাইন ছাড়াও, আপনি ব্রাঞ্চে গিয়েও কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এর জন্য, আপনাকে কেবল একটি ফর্ম জমা দিতে হবে। যাতে আপনাকে আপনার তথ্য আপডেট করে নিতে হবে। এর পরে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে।

Saikat Sarkar

Recent Posts

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026

বিদেশ থেকে রুপো আমদানিতে কড়াকড়ি কেন্দ্রের, বদল হল আমদানি নীতি

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপের আশঙ্কার মধ্যে রুপো আমদানিতে বড়…

May 17, 2026

মে-তেই বর্ষার এন্ট্রি! ঝড়-বৃষ্টিতে তোলপাড় দক্ষিণবঙ্গ, কলকাতাতেও বড় বদলের ইঙ্গিত

ভারতের মূল ভূখণ্ডে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে বলে বড় ইঙ্গিত দিল মৌসম…

May 17, 2026

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD-তে ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন? বুঝে নিন হিসেব

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD স্কিমে ২ লাখ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাবেন…

May 17, 2026

২০১১-র পর ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে জাতিগত শংসাপত্র ইস্যু ঘিরে ফের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর…

May 17, 2026

ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Moto-র দুটি সস্তার স্মার্টফোন, 7000mAh ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরে চমক

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে Motorola। আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে…

May 17, 2026