টেক বার্তা

Poco C61: দাম ১০ হাজাররেও কম, বাজেটের মধ্যে পেয়ে যান দুরন্ত পারফরমেন্স, দেখে নিন এই স্মার্টফোনের সমস্ত ফিচার

এই মুহূর্তে ভারতের বাজারে বাজেট সেগমেন্টে প্রতিদিন প্রচুর স্মার্ট ফোন লঞ্চ হচ্ছে। আজকের দিনে ভারতের এই মার্কেটে টিকে থাকতে গেলে ভালো স্মার্টফোন খুব কম দামে লঞ্চ করতে হবে যে কোন কোম্পানিকে। আর এই বিষয়টা খুব ভালো করেই জানে চীনের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি পোকো। এই কোম্পানিটি ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে বাজেট সেগমেন্টে। এই সেগমেন্টের সব থেকে জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে একটি হলো পোকো। সম্প্রতি পোকো কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন Poco C 61 লঞ্চ করে দিয়েছে। খুব কম দামে দুর্দান্ত ফিচার পাবেন এই স্মার্টফোনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে আপনারা কি কি ফিচার পেতে চলেছেন।

Poco C 61 স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যেখানে আপনারা ৯০Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত একটি ইউজার এক্সপেরিয়েন্স। স্ক্রলিং করার জন্য এবং সোশ্যাল মিডিয়া চালানোর জন্য এই স্মার্টফোনে রয়েছে একাধিক বড় বড় ফিচার। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন করেন গোরিলা ক্লাস থ্রি প্রটেকশন যার ফলে কোনরকম স্ক্র্যাচ হবে না আপনার স্ক্রিনের উপরে। এর পাশাপাশি এই স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক কোম্পানির হেলিও G 36 প্রসেসর। সাধারণত এন্ট্রি লেভেল স্মার্টফোনে আপনারা এই প্রসেসর দেখতে পেয়ে যান। এই স্মার্টফোনে ব্রাউজিং করার জন্য এবং সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন দেখার জন্য রয়েছে বেশ ভাল পারফরমেন্স ক্ষমতা। এই স্মার্ট ফোন আপনারা পেয়ে যাবেন দুটি RAM কনফিগারেশন – ৪ জিবি ও ৬ জিবি। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাপোর্ট। ফলে কোনরকম অতিরিক্ত অ্যাপ আপনি পাবেন না এই স্মার্টফোনে।

ক্যামেরার ব্যাপারে বলতে গেলে এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর। এটি হলো এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভাল সেলফি তোলার জন্য। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৫,০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল সিম ৪জি LTE কানেক্টিভিটি অপশন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়াই ফাই, ব্লুটুথ, gps এবং হেডফোন জ্যাক।

স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৬৯৯৯ টাকা থেকে। এই স্মার্টফোনটির ৪জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৬৯৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটি আপনারা পেয়ে যাবেন ৭,৯৯৯ টাকায়। এতটা কম দামের মধ্যে এত ভালো স্পেসিফিকেশন আপনাকে হয়তো খুব কম স্মার্টফোনই অফার করবে আপনাকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026