টেক বার্তা

Poco M6 5G : এই মাসেই লঞ্চ, Samsung Relame’র বুকে ভয় ধরানোর জন্য নামই কাফি

পোকো কোম্পানির ফোন বাজারে বেশ জনপ্রিয়। পোকোর ফোনগুলি সস্তার পাশাপাশি খুব ভালো ফিচার যুক্ত। বাজারে পোকোর প্রতিটি বাজেট হ্যান্ডসেট দেখতে পাবেন। আপনি যদি পোকোর গ্রাহক হন তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। পোকো কোম্পানি তার ভারতীয় গ্রাহকদের খুশি করে একটি নতুন ফোন উপস্থাপন করতে প্রস্তুত।

পোকো এম ৬ ৫জি এই মাসেই লঞ্চ করা হবে, সংস্থাটি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার জন্য প্রস্তুত। শাওমি সাব-ব্র্যান্ড তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে নতুন এম সিরিজের ফোন লঞ্চ করার ঘোষণা করেছে। লঞ্চের আগে ডিজাইনও প্রকাশ করেছে পোকো। ফটোগ্রাফির জন্য পোকো এম৬ ৫জি স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

এটি গত বছর চালু হওয়া পোকো এম ফাইভ এর একটি আপগ্রেড সংস্করণ হতে পারে। চলতি মাসের ২২ ডিসেম্বর পোকো কোম্পানি পোকো এম৬ ৫জি চালু করবে, ভারতীয় সময় দুপুর ১২টায়। সংস্থার শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, হ্যান্ডসেটের ডিসপ্লেতে ওয়াটারড্রপ স্টাইলের নচ থাকবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটটি কালো এবং সিলভার কালার অপশনে দেওয়া হতে পারে।

পোকো এম ৬ ৫ জি স্মার্টফোনটি গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া পোকো এম ফাইভকে প্রতিস্থাপন করতে পারে। ধারণা করা হচ্ছে এটি রেডমি ১৩সি ৫জি-র রিব্যাজড সংস্করণ হবে। নতুন এই দিনে ৯০ হার্জ রিফ্রেশ রেটসহ রয়েছে ৬.৭৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬১০০+ এসওসি চিপের সাথে পাওয়া যাবে। ফোনটিতে ৮ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ডেপথ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিং এর জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026