নয়াদিল্লি: শশী থারুর (Shashi Tharoor) এবং ৬ জন সাংবাদিককে (Journalist) এখনই গ্রেফতার করতে পারবে না। জানালো তদন্তকারী সংস্থাই। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন ট্রাক্টর মিছিলে (Tractor Rally) মৃত কৃষক (Faarmer)নিয়ে টুইট (Tweet) করার জন্য শশী থারুর এবং ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে একাধিক রাজ্যে জমা পড়েছিল অভিযোগ। এই বিষয়েই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিল, দুসপ্তাহ পর মামলার শুনানি হবে, তার আগে যাবে না এদের কাউকে গ্রেফতার করা।
এই বিশিষ্ট ব্যক্তিদের মুক্তির বিরুদ্ধে দিল্লি পুলিশের পক্ষ থেকে সরাসরি আইনজীবী তুষার মেটা প্রাথমিকভাবে আদালতে আবেদন করেন, পাশাপাশি আবেদন জানান বুধবার পর্যন্ত শুনানি স্থগিত রাখার। থারুরদের পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, সুপ্রিম কোর্টের মামলা যাওয়ার পর তদন্তে কোনো প্রমাণই পাওয়া যায়নি।
শশী থারুর সহ ৬ জন সাংবাদিক, প্রজাতন্ত্র দিবসের দিন মিছিলের সময় দিল্লি পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ফলে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, বৈরিতাকে ইন্ধন দেওয়া ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে।
শশী থারুর, রাজদীপ সরদেশাই, মৃণাল পাণ্ডে-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হলে, পরে সেই বিষয়ে গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতে তারা আবেদন করেন এবং পরবর্তীকালে মঙ্গলবার আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ শুনানিতে জানিয়ে দেয়, ‘‘আমরা বিশেষ একটি নির্দেশ জারি করছি, যা কোনো রকম সমস্যা সৃষ্টি করবেনা। এখনই তাঁদের গ্রেফতার করতে পারবে না কোনও তদন্তকারী সংস্থা।’’
সাংবাদিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরেই এডিটর্স গিল্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘সাংবাদিকরা নিজের টুইটারে বা প্রকাশনায় এক কৃষকের মৃত্যু নিয়ে মত প্রকাশ করেছিলেন বলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার দিন অকুস্থলে অনেক সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তাঁদের দেওয়া বয়ানের ভিত্তিতেই একাধিক তথ্য প্রকাশ করা হয়েছিল। তথ্য অনুযায়ী তা প্রকাশিত হয়। এটাই সাংবাদিকদের নিজস্ব কাজের পদ্ধতি’। এক কথায়, সাংবাদিকদের সমর্থনে ছিল এডিটর্স গিল্ড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…