নিউজ

বাসিন্দাদের সচেতন করতে মাস্ক বিতরণ, পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ

বর্ধমান : শুধু করোনা আক্রান্ত নয়, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েই চলেছে মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩,৩৯০। করোনা আবহে এখন নিত্যসঙ্গী মাস্ক এবং স্যানিটাইজার। নিজের সুরক্ষা বজায় রাখতে এখন ভগবানের পাশাপাশি আরো একটি ভরসা হলো স্যানিটাইজার।

সকাল বিকেল যখন তখন যতবার নিজের হাত আর শরীর স্যানিটাইজ করা সম্ভব হবে ততোই ভালো। কিন্তু এর মাঝেও এরকম আছেন যারা করোনা আতঙ্ককে তোয়াক্কা না করে বিনা মাস্কে এদিক ওদিক বিনা দ্বিধায় ঘুড়ে বেড়াচ্ছেন। এই সকল বাসিন্দাদের সচেতন করতে এদিন মাস্ক বিতরণ করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ।

এদিন বাসিন্দাদের সচেতন করতে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করেন ভাতার থানার পুলিশের কর্মী অফিসাররা। এমনকি পাশাপাশি পথ চলতি বাসিন্দাদেরও সচেতন করা হয়। রাজ্যের অন্যান্য স্থানের তুলনায় এইখানে একদিনে প্রায় চল্লিশ জন বাসিন্দা করোনাণ আক্রান্ত হলেও সেই সংক্রমণ খুব তাড়াতাড়িই রাশ টানা গিয়েছে। এদিনের সচেতনার আসল উদ্দেশ্য ছিলো এলাকার মানুষদের মধ্যে হারিয়ে যাওয়া সচেতনতা ফিরিয়ে আনা।

জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সূত্রের খবর অনুযায়ী, এই জেলায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন, সে কারণেই আরো বেশি আতঙ্কিত এলাকার মানুষজন কিন্তু তবুও তাদের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা নেই। সব মিলিয়ে পুলিশের এদিনের তৎপরতা অনেক খানি সফল হয়েছে বলে মনে করছেন আম জনতা। এমনকি পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026