নয়া দিল্লী : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লীর জামা মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিলে জড়ো হয় মানুষের একটি বড়ো অংশ। তারা সরকারের বিরুদ্ধে নিন্দামূলক স্লোগান তোলে। বিক্ষোভকারীরা বি.ডি আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মতো জাতীয়তাবাদী নেতার পোস্টার নিয়ে মিছিল করে এবং এই আইন প্রত্যাহার করার দাবী জানায়।তারা “আজাদী” ও “তনাশাহী নেহি চলেগি” নামক স্লোগান তোলে।
দিল্লী পরিস্থিতি দেখা শোনার দায়িত্বে থাকা পুলিশ কর্তা এম.এস রন্ধাওয়া ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ভাবে ছত্রভঙ্গের আদেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে ড্রোনের মাধ্যমে গোটা ঘটনায় নজরদারি চালানো হচ্ছে।
সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ সম্প্রদায়ের শরনার্থীদের ভারতে নাগরিকত্ব প্রদানের এই আইন গোটা দেশকে উত্তাল করে তুলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…