VIRAL: ‘কাঁচা বাদাম’ গানের তালে নাচ করছেন একদল পুলিশকর্মী, চোখ আটকে গেল একজনের দিকে

ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়।

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার দিনে প্রতিভা থাকলেই রাতারাতি স্টার হয়ে যান সাধারণ মানুষ। উদাহরণ হিসেবে বলা যায়, বাদাম কাকুর কথা। বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। তিনি বাদাম বিক্রি করতে করতে বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্টার একজন। তাঁর কাঁচা বাদাম গান দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বিশাল জনপ্রিয়। সিংহভাগ মানুষ এই গানের তালে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। এককথায়, ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চোখের সামনে আসছে কাঁচা বাদাম গানে নাচের ভিডিও।

সম্প্রতি কাঁচা বাদাম গানের একটি শর্ট ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা দিয়েছে, কয়েকজন পুলিশকর্মী এই জনপ্রিয় গানের তালে তাল মিলিয়ে কোমর দুলিয়েছেন। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ৫ জন পুলিশকর্মীকে। তাঁদের মধ্যে একজন মহিলা ও বাকি সবাই পুরুষ। তাঁরা কাঁচা বাদাম গানের তালে প্রত্যেকটি স্টেপ মিলিয়ে মিলিয়ে নাচ করার চেষ্টা করেছেন। এই ভিডিওটি টুইটারে আসার পর চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে।

জানিয়ে রাখা ভাল, ভিডিওটি টুইটার হ্যান্ডেল @GoofyOlives থেকে ২১ মার্চ এ পোস্ট করা হয়। ভিডিওটি খুব কম সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। পুলিশকর্মীদের এমন নাচ দেখে অনেকের বেশ পছন্দ হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ৩৫ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং ২ হাজার মানুষ লাইক করেছেন। অনেকেই কমেন্ট করে পুলিশকর্মীদের নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার তো এক নেটিজেন কমেন্ট করে জানিয়েছেন, “খাঁকি পোশাকেরও তো মজা করার অধিকার আছে”। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কাঁচা বাদাম গানের এক অতি সুন্দর নাচের ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026