Image Source : Sangbad Pratidin
অরূপ মাহাত: বিজেপির যুব মোর্চার ডাকে কলকাতা পুরসভা অভিযানকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হলো শহরে। এই মিছিলকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, চাঁদনি চক সহ শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরী করেছিল পুলিশ। পুলিশকে বিভ্রান্ত করতে কৌশল অবলম্বন করেছে যুব মোর্চাও। শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল করে পুরসভার দিকে এগিয়ে যায় তারা। মাঝ পথে পুলিশ মিছিল আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা।
শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। চাঁদনি চকে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। জলকামানের আঘাতে আহত হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটালে ছত্রভঙ্গ হয় বিজেপি সমর্থকরা। ডেঙ্গু প্রতিরোধে পুরসভার ব্যর্থতার অভিযোগে এ দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বিজেপিকে রুখতে পুলিশের অতি সক্রিয়তার সমালোচনা করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…