নিউজ

ফের দূষিত হচ্ছে দিল্লির বায়ু সংকটজনক পরিস্থিতি রাজধানীতে

নয়াদিল্লি: শীতের সময় রাজধানী যেভাবে দূষিত হয় প্রত্যেক বছর, এ বছর তেমনটা হবে না, এমনটাই আশা করেছিল দিল্লিবাসী। কারণ, লকডাউনের পর পরিষ্কার হয়ে গিয়েছিল দিল্লির আবহাওয়া। কল-কারখানা ছিল বন্ধ। যানবাহন চলছিল না। প্রতিবেশী রাজ্যে খড় পোড়ানো হচ্ছিল না। তাই পরিবেশ পরিচ্ছন্ন হয়েছিল। যমুনায় ফিরে এসেছিল নীল জল। কার্যত যমুনার তীরের নীল আবহাওয়া রাজধানীকে শীতল এবং নির্মল করে তুলেছিল। কিন্তু রাজধানীবাসীর সেই সুখ দীর্ঘস্থায়ী হল না। শীতের আমেজ আসতে না আসতেই ফের দূষণে জেরবার দিল্লি। ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী। দিওয়ালির আগেই লাগামছাড়া দিল্লির দূষণ।

শহরের অনেক অঞ্চলে বাতাসের গুণমান এমন যে এটিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিল্লিবাসীদের। দিল্লির অনেক জায়গায়, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ‘গুরুতর’ বিভাগে পৌঁছেছে। শুক্রবার সকালে, দিল্লির আনন্দবিহার এলাকাযর একিউআই ছিল ৪২২। এই অবস্থা শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। তার মধ্যে করোনা পরিস্থিতি থাকায় দিল্লির অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে।

আনন্দবিহারের সঙ্গে সঙ্গে দিল্লির বেশ কিছু এলাকার একিউআই ৪০০ দিয়েছে। দিল্লির আরকে পুরামের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪০৭, দ্বারকা – ৪২১, সেক্টর 8 এবং বাওয়ানায় একিউআই ছিল ৪৩০। দিল্লিতে বছরের পর বছর একই ছবি। আর প্রতি বছর দূষণের পরিমাণ বাড়ছে। সময়সীমা বাড়ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে সবার শ্বাস নিয়ে কষ্ট হয়। বিশেষত প্রবীণ এবং শিশুরা এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। তাদের স্বাস্থ্য খারাপ হওয়ার আশঙ্কা বেশি থাকে।

বৃহস্পতিবার বিকাল ৪টে-তে গাজিয়াবাদের একিউআই ছিল ৪৬৪। সেই সময় দিল্লিতে ৫০০ ছাড়িয়ে ছিল এয়ার কোয়ালিটি ইনডেক্স । এরপর গ্রেটার নয়ডায় ছিল ৪৭৭, নয়ডায় – ৪৫০, গুড়গাঁওতে – ৪৪৩ আর ফরিদাবাদে ছিল ৪১০। সুতরাং, সব মিলিয়ে শীত পুরোদমে আসার আগেই দূষণের কারণে দিল্লির মানুষজনের অবস্থা জেরবার, এমনটা বলাই যায়। করোনা পরিস্থিতির মধ্যে দিল্লির দূষিত অবস্থা খুবভাবে ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026