৪ বছর ধরে সহ্য করেছেন স্বামীর নির্যাতন, মুখ খুললেন পুনাম পান্ডে

গতবছর পুনাম পান্ডের ব্যক্তিগত জীবন উঠে এসেছিল লাইমলাইটে। তার জীবন নিয়ে আলোচনা চলছিল ভালোই। তবে সম্প্রতি শুরু হয়েছে কঙ্গনার ‘লক-আপ’। সেখানেই একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন পুনাম পান্ডে। তিনি বিনোদন জগতের পরিচিত মুখ। আগেই বলা হয়েছিল ‘লক-আপ’ রিয়্যালিটি শোতে উপস্থিত থাকবেন একাধিক বিতর্কিত তারকারা। তাদের মধ্যে পুনাম পান্ডে অন্যতম, তা আর বলার অপেক্ষা রাখে না। এই রিয়েলিটি শোতে এসেই পুনাম পান্ডে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গোপন তথ্য জানিয়েছেন।

সম্প্রতি তার কথা থেকে জানা গিয়েছে গত ৪ বছর ধরে তিনি রীতিমতো নির্যাতনের শিকার হয়েছিলেন। নিজের বাড়িতে স্বাধীনভাবে বসার কিংবা চলাফেরা করার স্বাধীনতা পর্যন্ত তার ছিল না। কুকুরের প্রতি ভালোবাসা দেখানোর জন্য তার উপর রীতিমত আঘাত আনা হয়েছে। একটা সময় তাকে এত জোরে আঘাত করা হয়েছিল যে তার ব্রেন হেমারেজ হয়ে গিয়েছিল। নিজের মোবাইল ফোন ব্যবহার করার কিংবা কারোর সাথে কথা বলার বা যোগাযোগ করার অনুমতি তার কাছে ছিল না।

সম্প্রতি এই লক-আপে উপস্থিত করণবীর ভোহরার সাথে কথা বলতে গিয়ে এই সমস্ত ব্যক্তিগত গোপন কথা প্রকাশ করেছেন তিনি। এমনকি তিনি এও জানিয়েছেন, নিজের শরীরের আঘাতের চিহ্ন বাইরের সমাজের কাছে লুকোতে মেকাপ ব্যবহার করতেন। তার উপর হওয়া নির্যাতনের কথা তিনি এই ৪ বছর কাউকে জানতে দেননি। সম্প্রতি সেই সমস্ত কথাই উঠে এসেছে সকলের সামনে। এবার কঙ্গনার লক-আপে অত্যাচারী খেলায় মেতে উঠবেন পুনাম পান্ডে। তারই একটি প্রমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি নিজেই সেই প্রোমো শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ওয়েব প্ল্যাটফর্ম এলটি বালাজি ও এমএক্স প্লেয়ারে ফ্রী অফ কস্টে দেখা যাবে এই শো।

Video

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026