বিনোদন

টলি পাড়ায় জোর গুঞ্জন, প্রেম করছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী

২০২২! করোনা আবহে আরো এক নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর শুরুতেই টলিউডের অন্দরে নতুন প্রেমের খবর চাউর হল। হ্যাঁ এই বছরে নিজের মনের মানুষ খুঁজে পেলেন জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের কমলা অর্থাৎ অভিনেত্রী সৌমি চক্রবর্তী। নিজের প্রেমিকের সাথে খুল্লামখুল্লাম চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

জি বাংলার করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব ধারাবাহিক এর পাশাপাশি বর্তমানে এই নতুন বছরে নতুন ধারাবাহিক পিলুতে রাইমা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমি। নতুন লুকে এক্কেবারে টেলি দর্শকের সামনে আসতে চলেছেন এই অভিনেত্রী। তবে এবার অভিনয়ের কাজ নিয়েই শুধু সুখবর নয় সৌমি প্রকাশ্যে এনেছেন নিজের মনের মানুষ অর্থাৎ ভালোবাসার মানুষকে। নতুন নতুন কাজের পাশাপাশি জমিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।

নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বেশ ভালোই সক্রিয় অভিনেত্রী। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষের সঙ্গে ভিডিও শেয়ার করেছেন সৌমি। আর প্রথমবার নিজের প্রেমের কথা জানান ২০২১ এর ডিসেম্বরে। বছরের শুরুতেই প্রকাশ্যে আনলেন নিজের জীবনের এই বিশেষ মানুষকে। ছবি বা ভিডিও প্রকাশ্যে আনলেও প্রেমিকের নাম এখনই জানাতে নারাজ সৌমি। তবে ইতিমধ্যে দুজনে তএকসঙ্গে দারুন মুহূর্ত কাটিয়ে ফেলেছেন তা বেশ বোঝা যাচ্ছে সৌমির কিছু ভিডিও দেখে। বহুদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত থাকলেও রাসমনিতে কমলার চরিত্রে প্রথমবার দর্শকদের নজর কাড়েন সৌমি।

আর পিলু ধারাবাহিকে একদম নতুন লুকে দর্শকের সামনে আসতে চলেছেন সকলের প্রিয় কমলা। আর এই নতুন চরিত্রের জন্য নিজের লম্বা ঘন চুল কেটে নতুন হেয়ার কাট‌ও করেছেন। কমলা থেকে একদম স্টাইলিশ রাইমা। এই ধারাবাহিকে কমলার সাংসারিক জীবনে অনেক সমস্যা থাকলেও বাস্তবে পরিবার প্রেম এবং কাজ এই সবকিছু নিয়ে বেশ ভালোই থাকছেন পর্দার কমলা। গত বছর থেকেই টেলিপাড়াতে বহু কলাকুশলী বিয়ের পিঁড়িতে বসেছেন এই বছর‌ও চার হাত এক করতে চলেছেন একাধিক জনপ্রিয় অভিনেত্রী। তাহলে এই বছরে বিয়ে করতে চলেছেন সৌমিও তা অবশ্য জানা যায়নি। তবে সময়ের অপেক্ষা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026