Pori Moni: ঘরে দুধের শিশু, স্বামীর থেকে তালাক চাইলেন বাংলাদেশ সুন্দরী পরীমনি, তোলপাড় নেটদুনিয়া

গর্ভকালীন সময়ে বাংলাদেশের অন্যতম সুন্দরী ও চর্চিত অভিনেত্রী ফের উঠেছিলেন চর্চার মুখে। সেই সময় দেশ জুড়ে পক্ষে-বিপক্ষে তর্কের মধ্যেই রাজ ও তাঁর নতুন কয়েকটি ছবি প্রকাশ করে পরীমণি (PoriMoni) লেখেন, ‘আমি ভাগ্যবতী যে সঠিক জীবনসঙ্গী পেয়েছি।’ কিন্তু, দুজনের বিয়ের বয়স সবে দেড় বছরের মাথায় বাজছে বিচ্ছেদের সুর। অভিনেত্রী পরীমণি বিচ্ছেদ চান তার স্বামী শরিফুল রাজের থেকে। ভক্তদের নিরাশ করে পরীমনি জানিয়ে দেন যে তিনি রাজের বউ নন। এই সম্পর্ক আর টেনে নিয়ে যেতে চান না৷ রাজ যেন যতটা তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দেন৷

তাহলে কি হবে রাজ পরীমণি’র আদরের খুদের? এই প্রসঙ্গে পরীমনি বাংলাদেশের এক প্রথম সারির সংবাদপত্রকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানান যে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে (রাজ) বাচ্চা দেখতে আসতে পারবে। তবে শর্ত, তিনি অস্বাভাবিক সময় বাসায় আসলে বাচ্চাকে দেখতে দেবেন না।

নিঃসন্দেহে বলা যেতে পারে যে বাংলাদেশের বহুল চর্চিত অভিনেত্রী হলেন পরীমনি। সুন্দরী হওয়ার প্রত্যেকটি মাশুল তিনি দিয়েছেন। কখনো ফেঁসেছেন পুলিশের এক শীর্ষ কর্তার সঙ্গে ঘনিষ্ঠ ভিডিয়ো কেন্দ্র করে, কখনো জড়িয়েছেন মাদক কাণ্ডে, এমনকি জেলার ঘানি পর্যন্ত টেনেছেন পরী। কিন্তু, গোটা চিত্র পাল্টে যায় ২০২১ এর শেষের দিকে। উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন অভিনেত্রী। এরপর, ২০২২-এর জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে গোপন বিয়ের কথা ফাঁস করেন দুজনে। পরবর্তীতে সামাজিকভাবে ফের বিয়ে সম্পন্ন করেন রাজ-পরীমনি। অন্তঃসত্ত্বা থাকাকালীন রাজের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে ভালোবাসা ভাগ করে নেন। অথচ, সন্তান হওয়ার পরপরই রাজের পরকীয়া সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

শোনা যায়, শরিফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের গোপন ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ এর জেরেই কি বিচ্ছেদ? যদিও অভিনেত্রীর দাবি তিনি তার আগে থেকেই আলাদা থাকছেন, এবারে সরাসরি তালাক চান পরী।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026