নিউজ

বাংলার এই ১০ জেলায় ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি, সঙ্গে রইবে এলোপাথারি হাওয়া, সতর্কতা হাওয়া অফিসের

গত বৃহস্পতিবার রাতের বেলা এই মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজেছিল কলকাতা শহর। তারপর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে এই বৃষ্টির প্রভাব থাকবে আগামী সোমবার পর্যন্ত। রাজ্যের বেশিরভাগ জেলাতে কমবেশি বৃষ্টির দেখা মিলবে। এরপর আজ অর্থাৎ শনিবার হাওয়া অফিস জানিয়েছে যে আজ থেকে ঝড়ের দাপট কমলেও রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবার কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। কলকাতায় শনিবার মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও, মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি নীচে নেমে যাবে।

পশ্চিম থেকে পূর্ব নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অবস্থান করছে৷ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। আর এই নিম্নচাপ অক্ষরেখার কারণেই আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026