নিউজ

অষ্টমীতে দক্ষিণের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে শহর কলকাতার আকাশ?

পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালির কাছে অসুর হয়ে উপস্থিত হয়েছে ঘূর্ণাবর্ত। ষষ্ঠীর রাত থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ অষ্টমীতেও রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। আজ অষ্টমীতে তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছে হাওয়া অফিস। তবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বৃষ্টি কি হবে? আবার কি বাঙালির মন্ডপ ভ্রমনে বাধ সাধবে বৃষ্টি? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে কলকাতায় আজ ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে সকাল থেকে তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই পারে। ফলে আবহাওয়া দপ্তরের অনুরোধ এটাই যে আজ ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন, নতুবা হালকা বৃষ্টিতে ভিজে পুজোর আনন্দ মাটি হয়ে যেতে পারে আপনার। আসলে উৎসবমুখর বাঙালিকে ঘরে চার দেওয়ালের মধ্যে দমিয়ে রাখা বৃষ্টির পক্ষে সম্ভবই নয়। ছাতা মাথায় নিয়ে এই পুজোর কয়েকদিন প্যান্ডেল হপিং করবেই বঙ্গবাসী।

প্রসঙ্গত উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দপ্তর আগে থাকতেই পূর্বভাস দিয়েছিল যে অষ্টমী, নবমী এবং দশমীর দিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলায় ভারী বৃষ্টি হবে। কলকাতাতে বৃষ্টি হলেও তা হালকা বৃষ্টি হতে পারে। ফলে নিশ্চিন্তে সঙ্গে ছাতা নিয়ে বেরিয়ে পড়ুন প্যান্ডেল হপিংয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026