নিউজ

Today Weather: রাতভর বৃষ্টিতে জলে থৈ থৈ শহরে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

মাস শেষ হলেই শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। ভালো বিকিকিনির আশায় বুক বাঁধছেন সমস্ত ধরনের ব্যবসায়ীরা। তবে পুজোর কিছুদিন আগে কেনাকাটাতে বাদ সেধেছে নিম্নচাপের জেরে বৃষ্টি। চলতি সপ্তাহে রবিবার থেকেই অবিরাম ঝরছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে গত দুইদিন ধরে। রাস্তায় রাস্তায় জমেছে জল। পুজোর আগে কি পরিস্থিতি পরিবর্তন হবে? এই চিন্তায় মগ্ন আপামর বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামীকাল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। গতকাল সোমবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলায়। আজ মঙ্গলবার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুশিদাবাদ, নদীয়া এবং বীরভূমে। এই সমস্ত জেলাতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তবে আবহাওয়া দপ্তর সূত্রে এও জানানো হয়েছে যে আগামীকাল বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমবে। হলুদ সর্তকতা থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো বাতাস। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026