নিউজ

গণেশ চতুর্থীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, তবে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে

আজ বুধবার গণেশ চতুর্থী। এই দিন থেকেই তো শুরু হয় বাঙ্গালীদের পুজোর প্রস্তুতি। তবে আজকের দিনেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। জানা গিয়েছে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি। এছাড়াও ভারী বৃষ্টির কারণে ধ্বস নামতে পারে পার্বত্য অঞ্চলে। তাই আগে থাকতেই পাহাড়ে যেতে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে এবং সেই সাথে তাপমাত্রার পারদও চড়ছে। তাই দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দু এক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেড়ে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় তেমন একটা বৃষ্টি হয়নি। তবে আজ বেলা বাড়লে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। এরপর আগামীকাল বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানিয়ে রাখি, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং একটি ঘূর্ণবাত্য রয়েছে যা অন্ধপ্রদেশের উপকূলে একটি অক্ষরেখায় রয়েছে। আর এর জেরেই আগামী কয়েক দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমার তেমন কোনো সম্ভাবনা নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026