নিউজ

ফের নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে, বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

পুজো আগমনী মুহূর্তেও ভ্যাপসা গরম নিত্যসঙ্গী বাংলার মানুষের। সকাল হতে না হতেই চড়া রোদ এবং ঝকঝকে নীল আকাশের দেখা মিলছে। বেলা বাড়লে বাড়ছে রোদের তাপ। একেবারে যেন হাঁসফাঁস অবস্থা। গরমে কাহিল কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। ঘর্মাক্ত দুপুরে বঙ্গবাসীর স্বস্তির নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন। কবে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে দক্ষিণ বঙ্গবাসী? আর এই অসহনীয় পরিস্থিতিতে সম্প্রতি আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের মতে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গিয়ে নিম্নচাপের পরিণত হবে। এর প্রভাবে আগামী শনি, রবি ও সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

আসলে চলতি বছরে বৃষ্টির ঘাটতিতে অতিষ্ঠ দক্ষিণ বঙ্গবাসী। গোটা বছরজুড়ে একদিনের জন্যও ভারী বৃষ্টি হয়নি কলকাতাতে। নিম্নচাপের দরুন কয়েকদিন আগে কিছুটা বৃষ্টি হলেও তা বৃষ্টির ঘাটতি মেটাতে পারেনি। ফলে দাবদাহে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গকে। এই পরিস্থিতিতে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়ে আবার কিছুদিন বৃষ্টি হলে খানিকটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026