নিউজ

ডিসেম্বর থেকে শুরু স্নাতকোত্তরের ক্লাস, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: নভেম্বরে স্নাতকোত্তর স্তরে ক্লাস নয়। ক্লাস শুরু হবে ডিসেম্বরে। এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই বলা হয়েছিল ইউজিসি গাইডলাইন তৈরি করার সময় খেয়াল করেনি যে, অক্টোবর মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব রয়েছে। আর তাই সে কথা মাথায় রেখে কোনওভাবেই অক্টোবরে ক্লাস শুরু করা সম্ভব নয়। এমনকি নভেম্বরেও ক্লাস শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়া নভেম্বরে শেষ করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে এমন নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন ভর্তির প্রক্রিয়া নভেম্বরে শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু করা হবে। তবে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস হবে অনলাইনে। দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করার আগে বিশ্ববিদ্যালয়গুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হলেও স্কুলগুলির পঠনপাঠন স্বাভাবিকভাবে কবে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে কিছু জানানো যায়নি। শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘আমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠক করেছি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু করার ব্যাপারে। ইউজিসির সঙ্গেও কথা বলা হয়ে গিয়েছে। কিন্তু স্কুলের পঠন-পাঠন নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা করিনি। প্রত্যেকটি স্কুল ক্লাস শুরু করার আগে স্যানিটাইজ করতে হবে। তার আগে কোনওভাবেই ক্লাস শুরু করা সম্ভব হবে না। তাই এখনই স্কুল কবে খোলা হবে সে বিষয়ে কিছু বলতে পারছি না।’

শিক্ষামন্ত্রীর বক্তব্যের ওপর ভিত্তি করে এটুকু বলাই যায় আগামী ডিসেম্বর থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হতে চলেছে। তবে আপাতত ভর্তির প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষার সমস্তটাই অনলাইনে সারতে হবে বলেই জানিয়েছে শিক্ষা দফতর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026