ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office account: পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকলে জেনে রাখুন এই নিয়মগুলি, না হলে কিন্তু কাটা যাবে টাকা

যদি আপনি পোস্ট অফিসের এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই বিষয়ে কিছু জিনিস মনে রাখা অত্যন্ত উচিত কারণ পোস্ট অফিস এটিএম কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করার বেশ কিছু শর্ত রয়েছে। আপনার কাছে যদি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা অবশ্যই জানেন পোস্ট অফিসের মাধ্যমে আপনারা এটিএম কার্ডের সুবিধা পেয়ে থাকেন। ব্যাংকের এটিএম কার্ডের মত এই এটিএম কার্ডের মাধ্যমেও আপনি যেকোনো জায়গায় ট্রানজাকশন করতে পারেন। তবে পোস্ট অফিস এটিএম কার্ড আপনার কাছে যদি থাকে তাহলে এর মাধ্যমে ট্রানজাকশন করার কিছু শর্ত আপনার জেনে রাখা উচিত।

ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, পোস্ট অফিস এটিএম কার্ডের মাধ্যমে আপনি প্রতিদিন সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত এটিএম থেকে বের করতে পারবেন। সর্বাধিক একটি ট্রানজেকশনে আপনি ১০,০০০ টাকা পর্যন্ত বের করতে পারেন। যদি আপনি মেট্রো সিটিতে থাকেন তাহলে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে তিন বার বিনামূল্যে ট্রানজাকশন করতে পারেন। এছাড়া যদি আপনি নন-মেট্রো সিটিতে থাকেন তাহলে আপনি পাঁচ বার ট্রানজাকশন করতে পারেন প্রতি মাসে একেবারে বিনামূল্যে। এরপর থেকেই প্রতিবার ট্রানজেকশনে ২০ টাকা প্লাস জিএসটি চার্জ আপনাকে দিতে হবে।

যদি আপনি ইন্ডিয়া পোস্ট এর এটিএম কার্ড রিপ্লেস করেন তাহলে আপনাকে ৩০০ টাকা প্লাস জিএসটি চার্জ হিসেবে দিতে হবে। এছাড়া যদি পিন জেনারেট করান তাহলে ৫০ টাকা প্লাস জিএসটি চার্জ এবং যদি ট্রানজাকশন বাউন্স করে তাহলে ২০ টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে। তবে যদি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার অপ্রাপ্তবয়স্ক হন তাহলে ইন্টারনেট ব্যাংকিং এবং এটিএম কার্ড কোন সুবিধাই তাকে দেওয়া হয় না। এছাড়াও যদি আপনি ইন্ডিয়া পোস্ট এটিএম কার্ড ব্যবহার করেন তাহলে আপনাকে ১২৫ টাকা প্লাস জিএসটি মেইন্টেনেন্স চার্জ দিতে হবে। অন্যদিকে এসএমএসের জন্য প্রতি বছর ১২ টাকা করে চার্জ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026