ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিস গ্রাহকদের জন্য বড় খবর, কর্মচারীরা গায়েব করলেন ৯৫.৬২ কোটি টাকা, এবার সরকার করবে টাকা উসুল

যদি আপনি পোস্ট অফিসের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি জরুরী খবর। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ সম্প্রীতি জারি করে দিয়েছে একটি আশ্চর্যজনক রিপোর্ট যেখানে জানা যাচ্ছে, পোস্ট অফিসের কর্মচারীরা নভেম্বর ২০০২ থেকে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ৯৫.৬২ কোটি টাকা পাবলিক ফান্ডের দুর্ব্যবহার করেছেন। ডাকঘরের এই সমস্ত যোজনাতে যারা নিবেশ করে থাকেন তাদের জন্য হতে চলেছে এটা অত্যন্ত বড় খবর। এখনো পর্যন্ত পোস্ট অফিসের সমস্ত যোজনাকে অত্যন্ত সুরক্ষিত মনে করা হয়। তার মধ্যে এরকম একটি ঘটনা গ্রাহকদের মনে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, যারা সাধারণত নিজের টাকা নিয়ে খুব একটা রিস্ক গ্রহণ করতে চান না তারাই কিন্তু পোস্ট অফিসের এই সমস্ত স্কিম গ্রহণ করে থাকেন এবং পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন। আপনাদের জানিয়ে রাখি পোস্ট অফিস ভারতের সবথেকে পুরনো এবং সব থেকে বড় ব্যাংকিং সিস্টেম। বহু মানুষ এই পোস্ট অফিসের সিস্টেমে সেভিংস ব্যাংক থেকে শুরু করে রেকরিং ডিপোজিট, টাইম ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষান বিকাশ পত্র, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মান্থলি ইনকাম সেভিং স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এবং বরিষ্ঠ নাগরিক বচত যোজনার মত যোজনায় নিবেশ করে থাকেন। এই সমস্ত যোজনার মাধ্যমে শহর এবং গ্রামীণ এলাকায় মানুষজন তাদের প্রয়োজন পূরণ করে থাকেন। ডাক বিভাগের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আরো কিছু নতুন সেবা প্রদান করছে এই মুহূর্তে ভারত সরকারের অর্থ দপ্তর। কিন্তু সেখানেই এসেছে গলদ।

হিন্দুস্থান পত্রিকায় ছাপানো আজকের খবর থেকে জানা যাচ্ছে, সংসদে আজ অর্থ এবং সঞ্চার মন্ত্রকের সমস্ত কাজকর্মের একটি খতিয়ান এবং অডিট রিপোর্ট জারি করেছিল ক্যাগ। সেখানে উঠে এসেছে এই অস্বাভাবিক সম্পদের দুর্ব্যবহারের কথা। রিপোর্টে জানানো হয়েছে, ‘পাঁচটি সার্কেলে ডাক বিভাগের কর্মচারীরা ভুয়ো একাউন্টে ৬২.০৫ কোটি টাকা জাল ট্রানজাকশন করেছেন। এই অ্যাকাউন্টগুলিকে এই ভুয়ো ব্যালেন্সের সাথে একটিভ দেখানো হয়েছে এবং তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে সাধারণ মানুষের টাকা নিয়ে নয় ছয় করেছে ডাক বিভাগের কর্মচারীরা। অন্যদিকে আটটি সার্কেলে গ্রাহকদের পাসবুকে ৯.১৬ কোটি টাকা নগদ জমার রেকর্ড দেখানো হয়েছে তবে ডাকঘরের খাতায় এই সমস্ত রেকর্ড ওঠেনি। পরবর্তীতে ডাক কর্মীরা এই টাকা ফেরত নিয়ে নিয়েছেন।’

রিপোর্টে আরো জানানো হয়েছে, ‘চারটি সার্কেলে ডাক কর্মচারীরা ভুয়ো সই অথবা আঙ্গুলের ছাপ দিয়ে গ্রাহকদের খাতায় ৪.০৮ কোটি টাকার জালিয়াতি করেছেন। অন্যান্য টাকা কর্মচারীরা ভুয়ো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আনঅথরাইজড লেনদেনের মাধ্যমে টাকা সরিয়ে নিয়েছেন। চারটি সার্কেলে তিন কোটি টাকার জালিয়াতি হয়েছে। এছাড়াও দুটি সার্কেলে জালিয়াতি করতে বিভিন্ন জালিয়াত চক্রেরও ব্যবহার করেছে ডাকঘর গুলি। সেখানে সকলে একসাথে মিলে ১.৩৫ কোটি টাকার জাল একাউন্ট খুলেছে এবং তারপর সেখান থেকে টাকা ফেরত নিয়ে নিয়েছে।’

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026