কেরিয়ার

পোস্ট অফিসে এক লক্ষ শুন্য পদে চাকরি, মাধ্যমিক পাস করলেই করতে পারবেন আবেদন

আপনি কি এই মুহূর্তে সরকারি চাকরি করার জন্য অপেক্ষা করছেন? তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন একটি সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। করোনা মহামারীর কারণে রীতিমত দু’বছর ধরে সমগ্র ভারত জুড়ে লকডাউনের কারণে দেশের চাকরিপ্রার্থীদের অবস্থা অত্যন্ত সংগীন। যারা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি তাদের অবস্থা আরো শোচনীয়। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো নিয়ে হাজির হয়েছে ভারতীয় ডাক বিভাগ। ইতিমধ্যেই জানা যাচ্ছে খুব শীঘ্রই পোস্টম্যান থেকে শুরু করে মাল্টিটাস্ক স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে লোক নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। এই পথগুলিতে আবেদনের জন্য কিরূপ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কতগুলি শূন্য পদ রয়েছে এবং কবে থেকে আবেদন করা যাবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন আজকের আর্টিকেল থেকে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, বিগত ১৫ জুলাই ডাক বিভাগের ডিরেক্টর সত্যনারায়ণ দাস ভারতের সমগ্র পোস্টাল সার্কেলে একটি চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিতে ভারতের সমস্ত পোস্টাল সার্কেলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত ডাক বিভাগের সকল শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন তথ্য অনুসারে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডাক বিভাগের বিভিন্ন পদে প্রায় ৮৭,৪৫৭ টি পদ শূন্য ছিল। কিন্তু বর্তমান বছরে অর্থাৎ ২০২২ এবং ২০২৩ সালে এই শূন্য পদের পরিমাণ আরো বেড়েছে। এই মুহূর্তে হিসাব অনুযায়ী ৯৭ হাজার শুন্য পদ রয়েছে ডাক বিভাগে। এছাড়াও অবসরের কারণে প্রায় প্রত্যেক দিন বাড়ছে ডাক বিভাগের শূন্য পদের সংখ্যা। এই কারণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই লক্ষাধিক শূন্য পদ পূরণের জন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এতদিনে যে প্রায় ১ লক্ষ শূন্য পদ সৃষ্টি হয়েছে, তার ফলে পোস্টম্যান, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং মেল গার্ড এর মত একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। মাল্টি টাস্কিং স্টাফ, মেলগার্ড এবং পোস্টম্যান এই তিনটি পদের জন্য সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। বাকি পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীদের।

এখনো পর্যন্ত ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে অফিসিয়ালি কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতীয় ডাক বিভাগের এই সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তারপরেই যোগ্য প্রার্থীরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হতে পারবেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026