ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: এই প্রকল্পে দু’বছরে ধনী হয়ে যাবেন মহিলারা, হতে পারেন একেবারে মালামাল

ভারতের সরকারি প্রকল্পগুলিকে বিনিয়োগের জন্য সবথেকে ভালো একটা মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এখানে কোন ঝুঁকি ছাড়া মানুষ জন লাভ পেতে পারেন। মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের জন্য প্রায়ই এই ধরনের সরকারি প্রকল্প বেশ লাভজনক প্রমাণিত হয়ে ওঠে। পোস্ট অফিসের অধীনে এরকম কিছু ছোট ছোট প্রকল্প রয়েছে যেগুলি স্মল সেভিংস কিমের অধীনে আসে। এই প্রকল্প মাত্র দুই বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা করতে পারে। পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পটি মহিলাদের জন্যই যা দু বছরের ম্যাচিউরিটির মেয়াদ প্রদান করে আপনাকে। এই প্রকল্পে মাত্র দু বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন এবং এর সবথেকে বড় বিশেষত্বটা হলো, এই অ্যাকাউন্ট খোলার জন্য বিশেষ কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান সঞ্চয়পত্র। আপনি যদি একজন মহিলা হন তাহলেই আপনি এই প্রকল্প একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন।

কেন্দ্রীয় সরকার ২০২৩ সালে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম শুরু করেছিল। প্রচুর লাভের কারণে এই প্রকল্পটি অল্প সময়ের মধ্যে পোস্ট অফিসের বিখ্যাত প্রকল্পগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। অনেক মহিলার কাছে এটি একটি প্রিয় প্রকল্প হয়ে উঠেছে। সরকার এই প্রকল্পের অধীনে আপনাকে ৭.৫ শতাংশ সুদ দিয়ে থাকে। সুতরাং দুই বছরের জন্য এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। এর পাশাপাশি এই প্রকল্পের অধীনে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ হলো দুই লক্ষ টাকা।

শুধু তাই নয় এই প্রকল্পে কিন্তু মহিলাদের স্বাবলম্বী করার জন্য আরো বেশ কিছু সংযোজন রয়েছে। মহিলাদের স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করা হয়েছিল। এটা শুধুমাত্র বিনিয়োগের উপরে ৭.৫ শতাংশ সুদ দেয়না, এটা টিডিএস কর থেকে অব্যাহতি দিয়ে থাকে মহিলাদের। CBDT এর মতে প্রবীর নাগরিকদের ক্ষেত্রে TDS শুধুমাত্র এই প্রকল্পে প্রযোজ্য হবে যখন একটি আর্থিক বছরের সুদে আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা মত হতে পারবে। এই প্রকল্পের আরেকটি বিশেষ বিষয় হলো যে, ১০ বছর বা তার কম বয়সী মহিলাদের জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এছাড়া ভারতের যেকোনো মহিলা নাগরিক এখানে বিনিয়োগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026