আপনার স্ত্রীর সাথে এই অ্যাকাউন্ট খুলুন, ঘরে বসেই ৫ লাখ টাকা আয় করতে পারবেন

আপনি যদি ২০২৪ সালে এমন একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান যেখানে আপনার জমা করা অর্থ একেবারে নিরাপদ থাকবে এবং আপনি নিয়মিত আয় করতে থাকবেন, তাহলে পোস্ট অফিস মাসিক সঞ্চয় প্রকল্প আপনার জন্য সবথেকে ভালো প্রকল্প হতে পারে। এই প্রকল্পের সবথেকে ভালো বিষয়টা হলো, আপনি যে পরিমাণই অর্থ বিনিয়োগ করুন না কেন তা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে এবং আপনি প্রতি মাসে আপনার বিনিয়োগের উপরে সুদ পেতে থাকবেন। পোস্ট অফিস মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট আপনি যেকোনো বয়সে খুলতে পারেন এবং আপনি পরিবারের যে কোন সদস্যের জন্য খুলতে পারেন।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম একাউন্ট একক বা যৌথ উভয় ভাবেই খোলা যেতে পারে। যদি আপনি আপনার স্ত্রী ভাই বা পরিবারের কোনো সদস্যের সাথে যৌথভাবে এই অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার জমার সীমা বেড়ে যাবে। এতে আপনি তাহলে বেশি সুবিধা পেতে পারেন। আপনি এই প্রকল্পের মাধ্যমে ঘরে বসেই ৫ লক্ষ ৫৫ হাজার টাকা উপার্জন করতে পারেন খুব সহজে। চলুন তাহলে আজকে সেটাই জেনে নেওয়া যাক।

পোস্ট অফিস মাসিক সেভিংস স্কিম হলো একটি বিশেষ ডিপোজিট প্রকল্প যেখানে আপনাকে একটা প্রাথমিকভাবে একটা টাকা জমা করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে সারা বছর ধরে প্রতিমাসে সুদ পেতে থাকবেন আপনি। পাঁচ বছর পরে আপনি আপনার জমা করা পরিমাণ উত্তোলন করতে পারবেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে মেয়াদ পূর্তির পরে আরো একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি এই প্রকল্পে একক এবং যৌথ একাউন্ট খুলতে পারেন। যৌথ অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন দুই থেকে তিনজন মিলে। আপনি একক একাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন এবং আপনি যৌথ একাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই পরিস্থিতিতে আপনি আপনার স্ত্রী যদি একসাথে অ্যাকাউন্ট খোলেন তবে আপনি সুদের থেকে ৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন।

বর্তমানে পোস্ট অফিস মাসিক সঞ্চয় প্রকল্পে আপনি ৭.৪ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ১৫ লক্ষ টাকা এই প্রকল্পে জমা করেন, তাহলে আপনি ৭.৪ শতাংশ সুদের হারে প্রতি মাসে ৯২৫০ টাকা পেয়ে যাবেন। এর ফলে বছরে আপনি ১ লক্ষ ১১ হাজার টাকা নিশ্চিত ভাবে পাবেন। ফলে ৫ বছরে আপনি পেয়ে যাবেন ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। অন্যদিকে যদি আপনি সিঙ্গেল একাউন্ট খুলেন তবে আপনি সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করতে পারবেন। এক্ষেত্রে আপনি প্রতি মাসে ৫৫৫০ টাকা করে সুদ পেয়ে যাবেন। এইভাবে আপনি এক বছরে পেয়ে যাবেন ৬৬ হাজার ৬০০ টাকা সুদ। ফলে সব মিলিয়ে ৫ বছরে আপনি পেয়ে যাবেন ৩ লক্ষ ৩৩ হাজার টাকা উপার্জন করার সুবিধে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026