যারা রিস্ক ছাড়া নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান তাদের জন্য বিশেষ কয়েকটি মাধ্যমের মধ্যে অন্যতম হলো পোস্ট অফিস। এটি একটি এমন জায়গা যেখানে খুব সহজে আপনি টাকা রাখতে পারবেন এবং এই জায়গায় আপনি নিজের জন্য একসাথে অনেকগুলি একাউন্ট খুলতে পারবেন। এতে অর্থ বিনিয়োগ করলে আপনি ভালো পরিমাণ সুদ এবং রিটার্ন পেয়ে যাবেন এবং সেই সাথেই অর্থের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে। আমরা পোস্ট অফিসের এরকমই একটি স্কিম সম্পর্কে কথা বলতে চলেছি যেখানে আপনি প্রতি মাসে ইনভেস্ট করার পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবেন।
পোস্ট অফিসের এই দুর্দান্ত প্রকল্পের নাম হলো মাসিক আয় প্রকল্প বা মান্থলি ইনভেস্ট স্কিম। এই প্রকল্পে একটি অ্যাকাউন্ট খুলে আপনি ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে যদি আপনি একটি যৌথ একাউন্ট খোলেন তাহলে আপনি ৯ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এর মাধ্যমে আপনি প্রতি মাসে একটা ভালো টাকা আয় করতে পারবেন। এই পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের অধীনে আপনি ৬.৬% হারে প্রতিবছরে সুদ পাবেন।
আপনি যদি এই প্রকল্পে ৯ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি বছর ৫৯,৪০০ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন। এই হিসেবে আপনি প্রতি মাসে ৪,৯৫০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। একই সময়ে আপনি যদি একাউন্টে ৪.৫ লাখ টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে ২,৪৭৫ টাকা করে সুদ পেয়ে যাবেন। ১০ বছরের বয়সী যে কোন ব্যক্তি এই এমআইএস একাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পের সুবিধা নিতে শুধুমাত্র আবেদনকারীর আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন। তাহলেই আপনি খুব সহজে ফর্ম ফিলাপ করে এই একাউন্ট খুলতে পারেন.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…