নিউজ

Double Money: এই স্কিমে ডবল হবে টাকা, ৩ লাখ টাকা রাখলে পাবেন ৬ লাখ টাকা, হিসেব বুঝে নিন

পোস্ট অফিস অনেক ধরনের ছোট সঞ্চয় প্রকল্প চালায়। এমন কিছু স্কিম আছে যাতে আপনি অল্প পরিমাণ বিনিয়োগ করে ব্যাপক লাভবান হতে পারেন। একটি স্কিমে তো আপনার টাকা দ্বিগুণ হয়ে যায়। টাকা দ্বিগুন করতে কে না ভালোবাসে। আপনিও যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি আপনার নিজের জমানো অর্থ থেকে আরও বেশি পরিমাণ লাভ পেতে পারবেন। এই প্রকল্পের মূল বিশেষত্ব হলো ১১৫ মাসের মধ্যে আপনার টাকা হয়ে যাবে একেবারে দ্বিগুণ। পোস্ট অফিসের বিনিয়োগ হওয়ায় এতে আপনার টাকা নিরাপদ থাকবে এবং সেইসাথে তা দ্বিগুণ হয়ে যাবে। এতে সরকার বিনিয়োগের ওপর ৭.৫ শতাংশের সুদ দেবে। তাই এই স্কিম সকলের জন্য বেশ উপকারী হবে।

পোস্ট অফিসের এই স্কিমের নাম কিষান বিকাশ পত্র। এতে ১১৫ মাসে আপনার বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যাবে। তবে জানুয়ারিতে এই স্কিমের সময়কাল ১২৩ মাস থেকে কমিয়ে ১২০ মাসে করা হয়েছিল, কিন্তু এখন এর সময় আরও কমানো হয়েছে। এখন আপনার টাকা মাত্র ১১৫ মাসের জন্য বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগ করা অর্থের ওপর সরকার বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেবে।

কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে ১০ বছরের কম বয়সী নাবালকের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে এক্ষেত্রে অভিভাবক তার নিজের পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার সন্তান ১০ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি তার নামে স্থানান্তরিত হবে। এতে ১০০০ টাকা থেকে শুরু করে বিনিয়োগ করা যাবে। তারপর ১০০ টাকা গুনে বিনিয়োগ হবে। আপনি যদি এককভাবে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ১১৫ মাসে আপনি ৬ লক্ষ টাকা ফেরত পাবেন। আসলে আপনি এই স্কিমে চক্রবৃদ্ধি সুদের সুবিধাও পাবেন। তার মানে আপনি সুদের উপরও সুদ পাবেন। এছাড়া এতে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কারণ এতে আছে নমিনির সুবিধা। তাই টাকা ডবল করতে চাইলে আর দেরি না করে এক্ষুনি বিনিয়োগ করুন পোস্ট অফিসের KVP স্কিমে।

Nirajana Nag

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026