ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই প্রকল্পে ৫ বছরে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা, দেখে নিন পুরো হিসেব

দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যদি কেউ নিরাপদ এবং নিশ্চিত একটি বিনিয়োগের প্রকল্প খুঁজে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে পোস্ট অফিসের বেশ কয়েকটি ভালো প্রকল্প। এই মুহূর্তে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভারতের মানুষদের জন্য একটা দারুণ প্রকল্প হয়ে উঠেছে। পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই। এছাড়াও একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে এখানে। তার পাশাপাশি কর ছাড়ের সুবিধায় রয়েছে এবং আরো অনেক সুবিধা আপনারা পাবেন এখান থেকে। দ্বিগুণ সুবিধা সহ পোস্ট অফিসে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট প্রকল্পের মেয়াদ পাঁচ বছরের। এখানে আপনারা ৭ শতাংশ বার্ষিক সুদ পেয়ে যাবেন। এর উপরে দ্বিগুণ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। এই প্রকল্পের টাকা এবং সুদ বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়ে যেতে পারে। পোস্ট অফিসের ওয়েবসাইট অনুসারে যদি ১০০০ টাকা আপনি এই প্রকল্পে জমা করেন তাহলে আপনি পাঁচ বছর পরে ১৪০০ টাকা পেয়ে যাবেন।

১০ লক্ষ টাকা যদি আপনি জমা করেন তাহলে ১৪,০২,৫৫২ লক্ষ টাকা আপনি পোস্ট অফিসের এই প্রকল্পে পেয়ে যাবেন। পাঁচ বছর পরে ম্যাচিউরিটির সময় ১৪ লক্ষ টাকার বেশি আপনার কাছে রয়েছে। এতে শুধুমাত্র সুদ থেকে আপনি ৪,০২,৫৫২ টাকা রোজগার করতে পারবেন। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে বিনিয়োগ আপনি যেকোনো জায়গা থেকে করতে পারেন এবং যেকোনো পোস্ট অফিসে আপনি এই বিনিয়োগ করতে পারেন। এখানে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ১০০ টাকার গুণিতকে আপনি যেকোন পরিমাণ টাকা জমা করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে আপনি সরকারী গ্যারান্টি পেয়ে যাবেন।

আপনারা যদি ভারতের নাগরিক হন, তাহলেই আপনি এই এনএসসি একাউন্ট খুলতে পারবেন। দশ বছরের বেশি বয়সী শিশুদের বাবা-মা তাদের জায়গায় সার্টিফিকেট কিনতে পারেন। তবে এনএসসি পাঁচ বছরের আগে প্রত্যাহার করা যেতে পারে। যদি আপনি প্রত্যাহার করেন তাহলে কিন্তু আপনার কিছু টাকা কেটে নেওয়া হবে। প্রতি তিন মাস অন্তর সরকার এই প্রকল্পের সুদের হার পরিবর্তন করবে। যে কোন ব্যাংকে আপনি এই প্রকল্প খুলতে পারেন। এছাড়াও পোস্ট অফিসে তো এই অ্যাকাউন্ট খোলাই যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026