Post Office Scheme: মাসে মাত্র ১ হাজার টাকা জমা করে পেয়ে যান লাখ টাকা, জেনে নিন সম্পূর্ণ হিসাব

পোস্ট অফিস সকলের জন্যই সবথেকে নিরাপদ সঞ্চয়ের মাধ্যমের মধ্যে একটি। এই মুহূর্তে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট একাউন্টে সবথেকে বেশি সুদ আপনি পেয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আপনি ১,০০০ টাকা দিয়ে খুব সহজেই একটি রেকারিং ডিপোজিট খুলতে পারেন। প্রতিমাসে যদি এভাবেই আপনি জমা করতে থাকেন তাহলে আপনার কাছে একটা বড় তহবিল জমা হবে। বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে ৬.৫% সুদ দেওয়া হচ্ছে। একক বা যৌথ নামে এই একাউন্ট আপনি খুলতে পারেন। সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে আপনি একাউন্ট খুলতে পারেন এবং আপনি যেকোনো পরিমাণ টাকা জমা দিতে পারেন প্রতি মাসে।

বর্তমান সুদের হার অনুযায়ী পোস্ট অফিসে যদি মাসে আপনি এক হাজার টাকার একটি রেকারিং ডিপোজিট চালু করেন তাহলে পাঁচ বছরে ৭১ হাজার টাকার একটি তহবিল তৈরি করতে পারেন। এর মধ্যে ৬০ হাজার টাকা আপনি বিনিয়োগ করবেন এবং ১১ হাজার টাকা আপনি সুদ পাবেন। কিন্তু এই আরডি যদি পাঁচ বছরের পরিবর্তে দশ বছরের জন্য করা হয় তাহলে ১.৬৯ লক্ষ টাকার তহবিল আপনি তৈরি করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনার জমার টাকা হবে ১.২০ লক্ষ টাকা। অন্যদিকে আপনি সুদ হিসেবে পাবেন প্রায় ৪৯ হাজার টাকা।

অন্যদিকে যদি আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করেন এই রেকারিং ডিপোজিটের সময়কাল তাহলে আপনি ১৫ বছরে ৩.০৪ লক্ষ টাকার তহবিল তৈরি করতে পারবেন যেখানে আপনি ১.৮০ লক্ষ টাকা জমা করবেন এবং আপনি সুদ হিসেবে পাবেন ১.২৪ লক্ষ টাকা। অর্থাৎ এই থেকেই বোঝা যাচ্ছে যদি আপনি, আরো দীর্ঘ সময়ের জন্য এই ১০০০ টাকার রেকর্ডিং ডিপোজিট চালিয়ে যান তাহলে যখন আপনি এই ডিপোজিট একাউন্ট বন্ধ করবেন তখন আপনার কাছে একটা বিশাল পরিমাণ টাকা থাকবে। এই টাকা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026