ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office-এর এই স্কিম ব্যাঙ্ক এফডি থেকে বেশি সুদ দেয়, জানুন সম্পূর্ণ তথ্য

পোস্ট অফিস সাধারণ থেকে নিম্নবিত্ত সকলের জন্যই মজুদ রেখেছে একাধিক চমৎকার প্রকল্প। এই সবকটি প্রকল্পই যে বেশ নিরাপদ, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে এবার এই নিবন্ধের সূত্র ধরে পোস্ট অফিসের আরো এক প্রকল্প প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

‘ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম’ ৫ বছরের একটি বিনিয়োগ প্রকল্প। অল্প বিনিয়োগেই এই প্রকল্পের গ্রাহক হওয়া সম্ভব। এই প্রকল্পে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ১০০০ টাকা। যে কেউ এই বিনিয়োগ প্রকল্পের গ্রাহক হতে পারেন। এনএসসি-র গ্রাহকরা বার্ষিক ৬.৮ শতাংশ হারে সুদ পাবেন। এই বিনিয়োগ প্রকল্পের অধীনে ৮০সি অনুযায়ী কর ছাড়ের সুবিধাও পাবেন গ্রাহকরা। উল্লেখ্য, নাবালক কিংবা নাবালিকা এই প্রকল্পের গ্রাহক হতে পারেন। সেক্ষেত্রে তাদের পাশাপাশি নমিনি হিসাবে তাদের বাবা অথবা মায়ের নাম থাকা আবশ্যিক।

এই মুহূর্তে পোস্ট অফিস অনুযায়ী এনএসসি স্কিমে রিটার্ন দেওয়া হচ্ছে ৭.৭ শতাংশ। বার্ষিক ভিত্তিতেই এই রিটার্নের পরিমাণ গণনা করা হয়ে থাকে। তবে রিটার্ন দেওয়ার সময়ই সেই পরিমাণ চূড়ান্ত করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোন ব্যক্তি যদি পাঁচ বছরে ১০,০০০ টাকা জমান তবে তিনি রিটার্নে ১০ হাজারের পাশাপাশি ৪,৪৯০ টাকা পাবেন অর্থাৎ তিনি মোট ১৪,৪৯০ টাকা হাতে পাবেন।

এই বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে যখন তখন মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না। যদি বিনিয়োগকারী মারা যান সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। ‌আদালতের তরফ থেকে তেমনি নির্দেশ বহাল রয়েছে। বিনিয়োগকারী মারা যাওয়ার পরেও যদি কেউ অ্যাকাউন্ট বন্ধ না করেন তাহলে, নির্দিষ্ট কর্মকর্তাদের কাছে সেই অ্যাকাউন্ট বন্ধক রাখতে হবে। ন্যাশনাল সেভিংস ট্রান্সফার অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য রয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পের গ্রাহকদের ৩০’শে সেপ্টেম্বরের মধ্যে নিজেদের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল। যারা এখনো পর্যন্ত এই কাজ করে উঠতে পারেননি, অক্টোবর মাসের শুরু থেকেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026