ভারতীয় পোস্ট অফিস হলো এমন একটি জায়গা যেখানে ভারতীয়রা খুব সহজেই বিনিয়োগ করে প্রচুর টাকা আয় করতে পারেন। পোস্ট অফিসের আর্থিক আমানত সংক্রান্ত বিভিন্ন বিষয় বেশ জনপ্রিয়। সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে একটি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নামের প্রকল্প চালানো শুরু হয়েছে। এই প্রকল্পে টাকা রাখলে আপনারা কিন্তু দারুণ ফল পাবেন এবং খুব সহজে আপনারা বিনিয়োগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যা কিভাবে এই প্রকল্পে বিনিয়োগ করবেন এবং এই প্রকল্পের ব্যাপারে সবকিছু।
এক্ষেত্রে পোস্ট অফিসের এই প্রকল্প থেকে আপনারা পেয়ে যাবেন দারুণ ইন্টারেস্ট। তবে কারা কিভাবে টাকা জমানোর সুযোগ পাবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। যেহেতু আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় পোস্ট অফিসের কদর অনেক বেশি তাই মানুষের কাছে এই ধরনের প্ল্যান প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা পেয়ে আসছে। ভারতীয় ডাক বিভাগের নিয়ম অনুসারে পোস্ট অফিসের এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্পে টাকা রাখতে গেলে আপনার বয়স হতে হবে নূন্যতম ১০ বছর। বয়স ১০ বছরের কম হলে অভিভাবকের নাম যুক্ত করতে হবে এই একাউন্টের সঙ্গে। সর্বাধিক তিনজন মিলে এই একাউন্ট আপনারা খুলতে পারবেন।
আর্থিক বিনিয়োগের পরিমাণ হিসেব করলে সবচেয়ে কম ১০০০ টাকা দিয়ে আপনারা একাউন্ট খুলতে পারবেন। সর্বোচ্চ যত খুশি টাকা জমা রাখা যাবে এই একাউন্টে। একাধিক অ্যাকাউন্ট খোলার সুবিধা আপনি পাবেন। সুদের হার পাওয়া যাবে ৭ শতাংশ এবং ৫ বছরের জন্য আপনি টাকা রাখতে পারবেন এই একাউন্টে। যদি কেউ এই প্রকল্পে সর্বনিম্ন এক হাজার টাকা রাখেন তাহলে তিনি পাঁচ বছর পরে ১,৪০৩ টাকা ফেরত পাবেন। সেই হিসেবে যদি কেউ ৫০ হাজার টাকা রাখেন তাহলে তিনি রিটার্ন পেয়ে যাবেন ৭০,১২৭ টাকা। সেরকমভাবেই এক লক্ষ টাকা পাঁচ বছরে রিটার্ন দেবে ১,৪০,২৫৫ টাকা।
Luke Grimes is enjoying fatherhood while stepping back into his role as Kayce Dutton in…
John Boyega’s Finn was one of the most exciting new characters introduced in The Force…
Chris Hemsworth and Elsa Pataky have been married for more than 15 years, and the…
The entertainment industry is buzzing after Paramount and Warner Bros. Discovery announced a $111 billion…
Madonna brought star power to Milan Fashion Week, making a surprise front-row appearance at Dolce…
The Real Housewives of Salt Lake City community is mourning alongside Mary Cosby after the…