পোস্ট অফিস এখন নানা রকমের প্রকল্প নিয়ে আসছে ভারতের সাধারণ মানুষের জন্য যা অনেকের অনেক রকম সুবিধা করছে। এখন ভারত সরকারের সবথেকে বড় কোম্পানি হিসেবে কাজ করছে এই পোস্ট অফিস। এই জুলাই থেকে সেপ্টেম্বরের তিন মাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পরিবর্তন করেছে ভারতীয় ডাক বিভাগ। এর ফলে এবার থেকে পাঁচ বছরের রেকারিং ডিপোজিট খুললে আপনি আরো বেশি সুবিধা পেতে চলেছেন। এই মুহূর্তে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রকল্পে ৬.২ শতাংশের পরিবর্তে ৬.৫ শতাংশ সুদ পাওয়া যাবে। এছাড়াও এক বছর দুবছরের টাইম ডিপোজিট এর ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করা হয়েছে।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্পের অনুসারে ১ জুলাই ২০২৩ থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য এবং ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই নতুন নিয়ম কার্যকরী থাকবে। তাই এই সময় যারা বিনিয়োগ করবেন তারা অনেক বেশি লাভ পেতে চলেছেন। তিন মাসের চক্রবৃদ্ধি ভিত্তিতে আপনি সুদ পেয়ে যাবেন এই প্রকল্পে। আপনি ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এই প্রকল্পে এবং এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে আপনার কোন রকম ঊর্ধ্বসীমা নেই। তবে ৫ বছরের জন্যই আপনি এই প্রকল্প খুলতে পারেন।
পোস্ট অফিসে রেকর্ডিং ডিপোজিট প্রকল্প যদি কোন বিনিয়োগকারী গ্রহণ করেন এবং প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর তিনি ৭ লক্ষ ১০ হাজার টাকা পেয়ে যাবেন। তার মোট পুঁজি হবে ৬ লক্ষ টাকা এবং সুদ হিসেবে তিনি পাবেন ১ লক্ষ ১০ হাজার টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…