ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই দুর্দান্ত প্রকল্পে করে ফেলুন ১৬ লক্ষ টাকা আয়, জানুন কিভাবে

আপনি যদি দীপাবলি উপলক্ষে নিরাপদ বিনিয়োগের কথা ভাবেন তবে আপনার জন্য পোস্ট অফিসের এই প্রকল্পটি হয়ে উঠতে চলেছে একেবারে রামবান। পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালিয়ে থাকে। প্রতিটি আয় গোষ্ঠীর জন্য তাদের আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে ভালো রিটার্নসহ বিনিয়োগকারীদের অর্থ নিরাপদ থাকে। এই কারণে বিপুলসংখ্যক মানুষ ইন্ডিয়া পোস্টের এই সমস্ত স্কিমে বিনিয়োগ করে থাকেন। অনেক পোস্ট অফিস স্কিম এই মুহূর্তে বেশ জনপ্রিয়। তবে এর মধ্যেই একটি অন্যতম জনপ্রিয় প্ল্যান হলো রেকারিং ডিপোজিট স্কিম। এতে আপনি মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে প্রতি মাসে একটা মোটা টাকা রোজগার করতে পারবেন।

রেকারিং ডিপোজিট পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেখানে আপনি যে পরিমাণ বিনিয়োগ করেন তা অত্যন্ত নিরাপদে থাকে। আপনারা এই মুহূর্তে এই পোস্ট অফিস প্রকল্পে ৫.৮% হারে সুদ পাচ্ছেন। এই সুদের হার ১ এপ্রিল ২০২০ থেকে প্রযোজ্য হতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাসে তার সঞ্চয় প্রকল্পের সুদের হার নির্ধারণ করে থাকে। আপনি আপনার সুবিধা অনুযায়ী এক বছর দুই বছর বা তার বেশি মেয়াদের জন্য এটি রেকারিং ডিপোজিট প্রকল্প শুরু করতে পারেন আপনার কাছের পোস্ট অফিসে। এতে আপনি প্রতি তিন মাসে বিনিয়োগ করা পরিমাণ এর উপরে সুদ পেয়ে যাবেন। প্রতি তিন মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের সঙ্গে মোট সুদের পরিমাণ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। পোস্ট অফিসে গিয়ে যে কেউ এই প্রকল্প অনুযায়ী অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যদি এই প্রকল্পের দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি নিজের জন্য একটা বিশাল পরিমাণ অর্থ জমা করে ফেলতে পারবেন।

আপনি যদি রেকারিং ডিপোজিট প্রকল্পে প্রতিমাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে ১০ বছর পরে আপনি ১৬ লক্ষ টাকার বেশি পেয়ে যাচ্ছেন। আপনি যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে জমা করেন তাহলে এক বছরে আপনার জমা হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। একইভাবে আপনাকে এই প্রকল্পে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এইভাবে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে ১২ লক্ষ টাকা জমা করতে পারবেন আপনি। এরপরে প্রকল্পের মেয়াদ শেষ হবার পর রিটার্ন হিসেবে আপনি ৪ লাখ ২৬ হাজার ৪৭৬ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ, দশ বছর পরে আপনি ১৬ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026