ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: ১০০ টাকা বাঁচিয়ে পোস্ট অফিসের এই প্রকল্পে করে ফেলুন বিনিয়োগ, পাঁচ বছর পরে হয়ে যাবেন লাখপতি

আপনি যদি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে আপনাকে ভালো জায়গাতে বিনিয়োগ করে রাখতে হবে আগে থেকে। প্রত্যেক ব্যক্তিকে তার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করতে হবে এবং শেষ পর্যন্ত যাতে আপনার অর্থ বৃদ্ধি হয় সেটাই আপনাকে চিন্তা করতে হবে। পাশাপাশি আপনার বাড়ির শিশুদেরও শৈশব থেকে সঞ্চয় এবং বিনিয়োগের গুরুত্ব শেখাতে হবে। আপনি যদি বড় অংকের বিনিয়োগ না করতে পারেন তবে অল্প পরিমাণ সঞ্চয় করুন এবং সেই টাকা বিনিয়োগ করুন। আপনি যদি আপনার বিনিয়োগের ব্যাপারে কোন ঝুঁকি নিতে না চান তাহলে আপনি কোন সরকারি প্রকল্প গ্রহণ করতে পারেন বিনিয়োগের জন্য।

বর্তমানে সরকারের তরফ থেকে এমন কয়েকটি প্রকল্প নিয়ে আসা হয়েছে, যেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের সাধারণ মানুষকে প্রচুর টাকা বাঁচিয়ে ফেলার সুবিধা দিয়ে থাকে। এরকমই একটি প্রকল্প হলো রেকারিং ডিপোজিট একাউন্ট। পোস্ট অফিসের এই ধরনের একাউন্টে আপনি যদি একাউন্ট খোলেন, তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা সেভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের অ্যাকাউন্টকে বলা হয় ডাকঘর আরডি। আপনি যদি প্রতিদিন এখানে মাত্র ১০০ টাকা করে সঞ্চয় করেন তাহলেও কিন্তু, আপনি প্রতিমাসে প্রচুর টাকা সেভ করে ফেলতে পারবেন। আপনি পাঁচ বছরে লক্ষ্য লক্ষ্য টাকা যোগ করতে পারেন খুব সহজে।

আপনি যদি প্রতিদিন ১০০ টাকা করে যোগ করেন তাহলে আপনি মাসে ৩,০০০ টাকা যোগ করছেন। এইভাবে আপনি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্রকল্পে প্রতি মাসে তিন হাজার টাকা করে বিনিয়োগ করলে, এক বছরে আপনি ৩৬ হাজার টাকা জমা দিতে পারবেন। এই প্রকল্পে আপনি ৫ বছরে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা সুদ হিসেবে বিনিয়োগ করবেন। বর্তমানে এই প্রকল্পে ৬.৭ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। আপনি ৫ বছরে সুদ হিসেবে ৩৪,০৯৭ টাকা পেয়ে যাবেন এবং মেয়াদপূর্তির পর আপনি পেয়ে যাবেন ২,১৪,০৯৭ টাকা। এইভাবে অল্প সঞ্চয় করে আপনি একটি ভাল টাকার অ্যামাউন্ট তৈরি করতে পারবেন। আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে কিভাবে আপনি এত টাকা সেভ করে ফেলতে পারলেন। তবে এতে কিন্তু ১০০ টাকাই সর্বাধিক লিমিট নয়। বলতে গেলে এতে কোন বিনিয়োগের সীমা নেই। আপনি যত টাকা ইচ্ছা জমা করতে পারেন। পাশাপাশি, আপনি কিন্তু প্রয়োজন পড়লে ৫ বছরের থেকেও বেশি বাড়িয়ে ফেলতে পারেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026