বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। নিরাপদ ও নিশ্চিত রিটার্ন পেতে অবশ্যই পোস্ট অফিসের রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানে বিনিয়োগ করতে হবে।
১৯৯৫ সালের ২৪ মার্চ গ্রামের মানুষদের সুবিধার জন্য গ্রামীণ ডাক জীবন বীমা শুরু করেছিল পোস্ট অফিস। এর অধীনে পোস্ট অফিস ৬ টি পরিকল্পনা বার করেছিল। এই প্রকল্পের বিনিয়োগকারীরা ৮০ বছর বয়স পর্যন্ত স্বতন্ত্রভাবে বিমাকৃত থাকবেন। এই বয়সের পর তিনি বেঁচে থাকলে ম্যাচুরিটির সুবিধা পাবেন এবং তার আগে মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি ওই টাকা পাবেন। আপনি যদি ২০ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখান তাহলে আপনাকে প্রতিমাসে দিতে হবে ১৬৬৬ টাকা। সেক্ষেত্রে ৫৫ বছরের হলে ১ লাখ ৫১ হাজার ৫৫৮ টাকা পাওয়া যাবে।
অন্যদিকে পলিসিধারি যদি বয়সসীমা পরবর্তী ৪০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে ৬০ বছর বয়সের জন্য ১৩৮৮ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। যা প্রতিদিন হিসাব করলে ৫০ টাকারও কম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…