ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ব্যাঙ্কের চেয়ে বেশি সুদ দেয়, আর পাবেন এই সুবিধা

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট একটি জনপ্রিয় সেভিংসের বিকল্প হয়ে উঠেছে ভারতের জন্য। এই অ্যাকাউন্টে বর্তমানে ৪% সুদ দেওয়া হচ্ছে, যা অনেক বড় বড় ব্যাংকের তুলনায় বেশি। এছাড়াও, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন সুযোগ-সুবিধা আরো দেওয়া হয় যা অন্যান্য ব্যাংকে আপনি পাবেন না।

উচ্চ সুদের হার: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৪% সুদের হার দেওয়া হচ্ছে। এই সুদের হার অন্যান্য অনেক বড় ব্যাংকের তুলনায় বেশি।

পোস্ট অফিস বনাম ব্যাঙ্ক

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ: ৪%

SBI সেভিংস অ্যাকাউন্টে সুদ: ২.৭০%

PNB সেভিংস অ্যাকাউন্টে সুদ: ২.৭০%

BOI সেভিংস অ্যাকাউন্টে সুদ: ২.৯০%

BOB উইংস অ্যাকাউন্টে সুদ: ২.৭৫% থেকে ৩.৩৫%

অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন সুযোগ-সুবিধাও দেওয়া হয়, যেগুলি বড় ব্যাংক আপনাদের অফার করে।যেমন, চেকবুক, এটিএম কার্ড, ই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইত্যাদি।

ন্যূনতম জমা: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ন্যূনতম ৫০০ টাকায় খোলা যায়। এই সুবিধা ভারতের অন্যান্য ব্যাংকে পাবেন না আপনি। স্টেট ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের মিনিমাম ব্যালেন্স ২,০০০ টাকা।

সকল শ্রেণির মানুষের জন্য উপযোগী: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সকল শ্রেণির মানুষের জন্য উপযোগী। ভারতের যে কোনো নাগরিক এই একাউন্ট খুলতে এবং ব্যবহার করতে পারেন।

সরকারি গ্যারান্টি: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সরকারের গ্যারান্টি রয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সরকারি প্রতিষ্ঠান। এর ফলে আপনি কিন্তু টাকা লসের ভয় থেকে অনেকটাই সুরক্ষিত থাকবেন।

তবে পোস্ট অফিস একাউন্ট অনেক অসুবিধাও রয়েছে। পোস্ট অফিসগুলিতে এখনও প্রযুক্তিগত সুবিধাগুলি অনেক ব্যাংকের তুলনায় কম। এই ব্যাংকে আপনি upi বা এই জাতীয় সুবিধা পাবেন তবে বড় টাকার লোন গ্রহণ, ঋণের সুবিধা, এছাড়াও অনেক সুবিধা আপনি পাবেন না। তার পাশাপাশি, আপনি এই ব্যাংকের থেকে সুবিধা বা সমস্ত ধরনের সার্ভিস পেতে আপনার বেশি সময় লাগবে।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026