নিউজ

Post Office Savings Account: পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে পাবেন এই সুবিধা, দিতে হবে এই চার্জ

শেষ কয়েক বছরে ভারতীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন যে হয়েছে, তা মোটেই অস্বীকার করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন ধন প্রকল্পের কারণে এখনকার সময়ে প্রায় প্রত্যেক দেশবাসীর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেক পরিবারের কাছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা বড়ই জরুরী আজকালকার দিনে। তবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলে বেশকিছু চার্জ দিতে হয় সাধারণ মানুষকে। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো যে আপনি পোস্ট অফিসেও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন যাতে অপেক্ষাকৃত কম চার্জ লাগবে। এছাড়াও পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি বেশ কয়েকটি সুবিধাও পাবেন। কি সুবিধা পাবেন এবং কোন বিষয়ের জন্য চার্জ দিতে হবে? জানতে প্রতিবেদনটি পড়ুন।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুবিধা:

  • চেক বই
  • ইব্যাংকিং/মোবাইল ব্যাংকিং
  • আধার লিঙ্কিং
  • অটল পেনশন যোজনা
  • প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিমা প্রকল্প
  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা

পোস্ট অফিস অ্যাকাউন্টের চার্জ:

  • আপনার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা থাকতে হবে। যদি পরিমাণটি এই সীমার নীচে পড়ে এবং আর্থিক বছরের শেষ নাগাদ এই সীমার নীচে থাকে তবে ৫০ টাকা রক্ষণাবেক্ষণ ফি কেটে নেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
  • একটি ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য আপনাকে ৫০ টাকা দিতে হবে।
  • অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা জমার রসিদ ইস্যু করার জন্য ২০ টাকা করে দিতে হবে।
  • অ্যাকাউন্ট স্থানান্তর এবং অ্যাকাউন্ট বন্ধক রাখতে ১০০ টাকা করে লাগে৷
  • মনোনীত ব্যক্তির নাম পরিবর্তন বা বাতিল করতে ৫০ টাকা খরচ হয়৷
  • চেকের অপব্যবহারের জন্য আপনাকে ১০০ টাকা চার্জ দিতে হবে।
  • ১ বছরে, আপনি কোনো চার্জ ছাড়াই চেক বইয়ের ১০ টি পাতা ব্যবহার করতে পারেন এবং এর পরে প্রতিটি পাতার জন্য ২ টাকা চার্জ দিতে হবে
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026