ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই সমস্ত স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকা হয়ে যাবে ডবল, জানুন এই সমস্ত প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

ভারতের অন্যান্য নাগরিকের মতো যদি আপনিও পোস্ট অফিসে বিনিয়োগ করতে পছন্দ করেন তাহলে এই পোস্ট শুধুমাত্র আপনার জন্য। আপনারা সকলেই জানেন পোস্ট অফিসের প্রত্যেকটি স্কিম আপনাকে একাধিক ধরনের সুবিধা দিতে সক্ষম। ভালো রিটার্ন দেওয়ার পাশাপাশি আপনার অর্থের নিরাপত্তার সম্পূর্ণ গ্যারান্টি থাকে এই পোস্ট অফিসের প্রকল্পে। এখানে বিনিয়োগ করার কোন ঝুঁকি নেই। সঙ্গে এই এখানকার স্কিমের সুদের হার প্রতি ৩ মাসে স্থির করা হয়ে থাকে। আপনি ইতিমধ্যেই জানতে পারছেন আপনি কখন কত টাকা সুদ বা রিটার্ন পেতে চলেছেন। আপনি যদি এখনো কোনো পোস্ট অফিস প্রকল্পে বিনিয়োগ না করে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাকে জানাবো পোস্ট অফিসের কোন কোন প্রকল্পে আপনি বিনিয়োগ করলে পাবেন সব থেকে বেশি মুনাফা।

জাতীয় সঞ্চয় শংসাপত্র হলো কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প। এটি পাঁচ বছরের লক ইন সময়ের সাথে আসছে। এই প্রকল্পের সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে নির্ণয় করা হয়ে থাকে এবং বিনিয়োগকারীকে শুধুমাত্র মেয়াদ পূর্তিতে এই সুদ প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্প জনপ্রিয় পোস্ট অফিস সেভিংস স্কিম গুলির মধ্যে একটি যা আপনাকে আয় করের ট্যাক্স ছাড় এর সুবিধা দিতে পারে।

আপনি যদি ষাট বছর বয়স পেরিয়ে থাকেন এবং ব্যাংকের মেয়াদী আমানতের থেকে বেশি রিটার্নের পাশাপাশি ট্যাক্স সাশ্রয়ের সুবিধা গ্রহণ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি প্রতি মাসে ৭.৪% করে সুদ পেতে পারবেন এবং প্রতি তিন মাস অন্তর আপনার এই সুদ আমাদের উপরে জমা হতে থাকবে। আপনি এই প্রকল্পের সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগ আপনি পাঁচ বছর পর্যন্ত করতে পারবেন।

পোস্ট অফিসের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে একটি হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট প্রকল্প বা পিপিএফ। এই প্রকল্পে আপনি ভাল রিটার্নের পাশাপাশি ট্যাক্স সাশ্রয়ের সুবিধা পেয়ে যাবেন। এই প্রকল্পে চক্রবৃদ্ধি বিনিয়োগ হিসেবে আপনি ৭.১% রিটার্ন পেয়ে যাবেন এবং এই স্কিমে আপনি সর্বাধিক ১৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল ৫০০ টাকা যা প্রতি আর্থিক বছরের জন্য সর্বোচ্চ ১.৫ লক্ষ্য টাকা পর্যন্ত হতে পারে। তিন বছর পরে আপনি এই একাউন্টের মাধ্যমে লোন নিতে পারবেন এবং পাঁচ বছর পরে প্রয়োজনে এই অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026