ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই পোস্ট অফিস স্কিমে স্বামী-স্ত্রী প্রতি মাসে 9250 টাকা পাবেন, জানুন আপনাকে কী করতে হবে

পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আপনাকে কম টাকা সঞ্চয়ের পরেও নিশ্চিত উপার্জন দিতে পারে। এখনকার দিনে ভারতে এই সমস্ত প্রকল্প বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। সম্প্রতি ভারত সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যেখানে স্বামী স্ত্রী একসাথে বিনিয়োগ করতেন এবং একটি যৌথ অ্যাকাউন্ট খুলবেন। তার পাশাপাশি আপনারা প্রতিমাসে ভালো টাকা রোজগার করতে পারবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প। বলতে গেলে এটি হল একটি যৌথ অ্যাকাউন্টের প্রকল্প যেটি নিয়ে এসেছে ভারতের ডাক বিভাগ। এখানে আপনারা একসাথে তিনজন মিলে একাউন্ট খুলতে পারেন। একবারই আপনাকে বিনিয়োগ করতে হবে এবং পরিকল্পনার পরিপক্কতা হবে পাঁচ বছরের। আরো আকর্ষণীয় করতে এই প্রকল্পে সুদের হার ৭.৪ শতাংশ করে দিয়েছে সরকার। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত।

পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করতে পারবেন একটি সিঙ্গেল একাউন্টের ক্ষেত্রে এবং ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন একটি যৌথ একাউন্টের ক্ষেত্রে। আপনি যদি যৌথ একাউন্ট করেন তাহলে আপনি পাঁচ বছরের জন্য ১৫ লক্ষ টাকা একসাথে বিনিয়োগ করতে পারবেন এই একাউন্টে। আপনি নির্দিষ্ট হারে একেবারে পাঁচ বছরের জন্য সুদ পাবেন এবং এই সুদ প্রতি মাসে আপনার সেভিংস ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে। পোস্ট অফিসের এই প্রকল্পে মাসিক আয়ের নিশ্চয়তা আপনি পাবেন।

যদি আপনার কাছে একটা মোটা টাকা থাকে তাহলে এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ৭.৪ শতাংশ হারে প্রতিমাসে ৯ হাজার ২৫০ টাকা করে পেয়ে যাবেন। এই প্রকল্পে তিনজন মিলে একসাথে একাউন্ট খুলতে পারেন। যৌথ একাউন্ট যে কোন সময় সিঙ্গেল অ্যাকাউন্টে রূপান্তর হতে পারে। আবার সিঙ্গেল একাউন্ট যে কোন সময় জয়েন্ট একাউন্ট করা যেতে পারে। একাউন্টের কোন পরিবর্তন করতে হলে সেই একাউন্টে একসাথে আবেদন করতে হবে। যদি আপনি কোনভাবে এই একাউন্টের পরিপক্কতার আগে টাকা তুলতে চান তাহলে নির্দিষ্ট হারে টাকা কেটে তারপর আপনার হাতে টাকা ফেরত দেওয়া হবে। আপনি তিন বছরের আগে টাকা তুলে নেন তাহলে ২ শতাংশ টাকা কাটা হবে এবং যদি আপনি তিন বছর থেকে ৫ বছরের মধ্যে টাকা তোলেন তাহলে এক শতাংশ টাকা কাটা হবে। যদি আপনার বৃদ্ধ বয়সে একটা নিশ্চিত আয়ের প্রয়োজন হয় তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো প্রকল্প হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026